সাটুরিয়া প্রতিনিধি, ২৫ ডিসেম্বর:
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষে সাটুরিয়া- মানিকগঞ্জ- ৩ আসনে মনোনয়ন পত্র কিনলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দলীয় নেতাকর্মী নিয়ে সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানার নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র কিনেন মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)।
মনোনয়ন কেনার পর স্থানীয় সাংবাদিকদের বলেন, সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে জনতার কাতারে এসে রাজনীতি করব। শোষন নয়, দখল নয় উল্লেখ করে সাজু বলেন, আমি যেখানে যাচ্ছি ভাল সারা পাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। কারন বিগত দেড় বছরে বড় দুটি প্রধান দলের নেতাকর্মীদের অনিয়মের কারনে ঐ দলদুটি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।
মো. শাহজাহান আলী (সাজু মল্লিক) তিনি ২৪ জুলাই আন্দোলনের পূর্বে সাটুরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বর্তমান সরকার উপজেলা পরিষদের নির্বাচিতদের অব্যাহতি দেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ ডিসেম্বর ২০২৫।