সাটুরিয়া প্রতিনিধি, ১৬ ডিসেম্বর ২০২৫।
মহান বিজয় ২০২৫ উপলক্ষে এক প্রীতি কিক্রেট ম্যাচে সাটুরিয়া উপজেলা অফিসার্স একাদশকে হারিয়ে সাটুরিয়া প্রেসক্লাব একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা বালিয়াটী ঈশ্চর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে টচে জিতে সাটুরিয়া প্রেসক্লাব ব্যাটিং এ নামে। নির্ধাতি ওভারে ৩ উইকেটে ৭১ রান করে।
পরে সাটুরিয়া অফিসার্স ক্লাব নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান করলে সাটুরিয়া প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়।
পরে সন্ধা ৫ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
এসময় তিনি বলেন, আমরা এর আগেও সাটুরিয়া প্রেসক্লাবের সাথে প্রিতী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলাম। এতে আমাদের মাঝে সম্পর্ক আরো বৃদ্বি পাবে। তাছাড়া খেলাটি খুব আনন্দায়ক হয়েছে।
এসময় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুমন উর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, বিভিন্ন দপ্তর প্রধানগণ ছাড়াও সাটুরিয়া প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্রিকেট ম্যাচটি সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং অফিসার্স ক্লাবের অধিনায়ক ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এবং সাটুরিয়া প্রেসক্লাবের অধিনায়ক ছিলেন সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ ডিসেম্বর ২০২৫।