সাটুরিয়া প্রতিনিধি, ১৬ অক্টোবর ২০২৫.
সাটুরিয়ায় এলজিইডির সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষযকস দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা হলরুমে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম।
আরও বক্তব্য রাখেন বেটস টিম লিডার মহিদুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ খ ম নূরুল হক, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, উপজেলা জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি।
দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলী নুর রতন বক্স, বরাইদ চেয়ারম্যান গাজী আব্দুল হাই, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো জিয়াউর রহমান, ধানকোড়া চেয়ারম্যান মো. আব্দুর রউফ, তিল্লি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ধলা, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক হাসান ফয়জী।
কর্মশালায় উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসানের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশ গ্রহণ করে।
কর্মশালায় সাটুরিয়া উপজেলায় এলজিইডির ৪৬.২৯ কিলোমিটার সড়কের গ্রামীণ সড়কের মাষ্টাপ্লান উপস্থাপন করা হয়।
পরে উপস্থিত বক্তারা এ কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নিয়ে মুক্ত আলোচনায় বিভিন্ন সুপারিশ করেন।
উল্লেখ্য এ সড়কগুলি এডিপির আওতায় ধারাবাহিকভাবে নির্মাণ করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ অক্টোবর ২০২৫।