ঈদুল আযহা উপলক্ষে সাটুরিয়ায় দুস্থ্যদের মাঝে চাল বিতরণ

সাটুরিয়া  প্রতিনিধি, ২৫ মে.

ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় দুস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১১ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশানিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা রফিক মল্লিক, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়নুল আবেদীনসহ আরও অনেকেই।

পওে বালিয়াটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৬৭৬ দুস্থ্য নারী ও পুরুষের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

এসময় ইউপি সদস্য সদস্যা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫ মে ২০২৫।

আরো পড়ুুন