গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছি: সাটুরিয়ায় খাদ্যমন্ত্রী রিতা
সাটুরিয়া প্রতিনিধি. ৩০ আগস্ট খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, সরকারি বিভিন্ন খাদ্য কর্মসূচিতে নির্ধারিত মূল্যের সঙ্গে প্রকৃত সেবা গ্রহীতাদের প্রাপ্ত অর্থের যে ব্যবধান তৈরি হচ্ছে, তার সুফল কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না। রোববার দুপুরে আকস্মিকভাবে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা […]