প্রতিনিধি: মানিকগঞ্জ সদর
উপজেলা ছাত্র লীগের এক
মতবিনিয়ম সভা শনিবার রাতে
শেষ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক
স্বপন এর নিজ বাস ভবন গড়াপাড়ায় এ মতবিনিময় সভা শনিবার সন্ধা ৭ টার দিকে শুরু হয়ে রাত সাড়ে
১০ টার দিকে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন।
অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস
সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক আ,ফ,ম সুলতান আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
মোঃ ইসরাফিল্ আলম, সাধারণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি
মোঃ বাবুল সরকার প্রমুখ।
সময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ.ইরাদ
কোরাইশী ইমন, মানিকগঞ্জ সদর উপজেলা
ছাত্রলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত)আসাদুজ্জামান অমিত,
সাধারণ সম্পাদক এম.এ
সিফাত কোরাইশী সুমন,
দপ্তর সম্পাদক সফিকুল
ইসলাম রনিসহ
প্রায় শতাধিক ছাত্র লীগ নেতাকর্মীরা।

