প্রতিনিধি, ৮ জুন: মানিকগঞ্জের
সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের বাৎসরিক ইফ্তার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির পৃষ্ঠপোষকতায় বালিয়াটী
ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
ও দোয়ার মাহ্ফিলের পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসলাম
রেজা, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, সিনিয়র
সভাপতি মো. আব্দুল বারেক মাষ্টার।
সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আব্বাস উদ্দিন, সাটুরিয়া
থানা যুবলীগ নেতা মো. রফিকুজ্জামান জুয়েল, আনোয়ার হোসেন, বালিয়াটী ইউনিয়ন যুবলীগের
সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন প্রমুখ।
মাহফিলে বালিয়াটী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ গ্রহন
করে।
সাটুরিয়া/ হা.ফ/ ৮ জুন ২০১৮।
পড়ুন:
