সাটুরিয়াতে বালু উত্তোলনের অভিযোগে ১ লাখ টাকা অর্থদন্ড

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ৮ সেপ্টেম্বর:

মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ব্যক্তিগত জমি থেকে বালু উত্তোলনের অভিযোগে তিল্লি ইউনিয়নের পূর্ব আকাশী গ্রামের মুজিবুর রহমান (৪৫) কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মুজিবুর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।

তিনি এসময় বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৮ সেপ্টেম্বর ২০২৬।

আরো পড়ুুন