সাটুরিয়া প্রতিনিধি, ২৪ জুন.
আগাম বৃষ্টিতে এবার অনেক স্থানে খাল খনন ব্যাঘাত ঘটেছে। সামনের অর্থ বছরে আরো সু পরিকল্পিত ভাবে খাল খনন করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বুধবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চন্দ্রখালী খাল খনন প্রকল্প কাজ পরিদর্শন ও সাটুরিয়া বাজার সংলগ্ন খাল পাড়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার সরকারের ইশতেহার ছিল, আমরা খমতায় আসলে খাল খনন শুরু করব। আমাদের হাতে সময়ও ছিল না। প্রকল্পটি আগে নেওয়া হয়েয়েছে বিধায় ৫ শত টাকায় শ্রমিক পাওয়া যাচ্ছে না, এটা বাস্তবতা। এত কিছু টাকা মন্ত্রণালয়ে ফেরত যেতে পারে। আমরা মেশিনের মাধ্যমে অর্ধেক বাকী কাজ শ্রমিকদের দিয়ে করাচ্ছি। এটা কি কারনে করাচ্ছি আপনারা জানেন। দরিদ্র মানুষের পাশে থাকা হল। সামনে এ শ্রমিক মুজুরী হার বাড়িয়ে দেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান খাল খনন করার উদ্দেশ্যে ছিল, শুষ্ক মৌসুমে পানি ধরে রাখবে। এতে কৃষকরা উপকৃত হয়ে দেশে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যায়, খাদ্য ঘাটতি থেকে উদবৃত্ত হয়েছিল। তখন আমরা খাদ্য রপ্তানি করা হত। কিন্তু আওয়ামী লীগ সরকার এসে খাল সম্পুর্ন ভাবে খনন কাজ বন্ধ করে দিয়েছিল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আগামী নভেম্বর মাসে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কে দিয়ে মানিকগঞ্জে খাল খনন উদ্বোধন করা হবে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। একদিকে যেমন শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে দ্রত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসলহানি কমানো সম্ভব হবে। খালের পারে গাছ রোপণ করা হবে, খালে মাছ ছাড়া হবে। এতে দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী হবে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, খাল খননের পাশা পাশি খালের পাড়ে বিভিন্ন বৃক্ষ রোপণ কবা হবে। আজকে আমরা তাল গাছের চাড়া রোপণের মাধ্যমে শুরু করে গেলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সাটুরিয়া বাসীর জন্যই বৃক্ষ রোপণ কর্মসূচি রেখেছেন। তাই এ গাছের চাড়া রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ খান মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শিবালয় ও দৌলতপুর উপজেলার খালের কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন এ দুই মন্ত্রী।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া হাসপাতাল পরিদর্শন করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ জুন ২০২৬।