ধর্ষন চেষ্টা মামলা তুলে নিতে গার্মেন্টস কর্মীকে হুমকি


মামলার কপি

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টায় ব্যর্থ হয় ষাট বছরের বৃদ্ধ গৌরপদ এক ব্যক্তি । ঐ ঘটনায়  বিচারের আশায় থানায় মামলা করেন
ওই স্কুলছাত্রীর গার্মেন্টস কর্মী মা
। এরপর থেকেই মামলা তুলে নিতে বিভিন্ন কৌশলে চাপ প্রয়োগ
করে যাচ্ছে গৌরপদ পরিবারের লোকজন
।
মামলার বিবরণী থেকে জানাযায়, মানিকগঞ্জ সদর উপজেলার
আট্টিগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত. ফকির সাধুর ছেলে গৌরপদ
। চলতি বছরের ৩ ই মে
বিকেল ৪ টার দিকে ওই এলাকার বদর উদ্দিনের ভূট্টা
ক্ষেতে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টা চালায়।
এতে ব্যর্থ হয়ে শরীরের
স্পর্শকাতর জায়গাগুলো কামড়ে দেয় সে
। এসময় শিশুটি চিৎকার করলে তাকে ফেলে রেখে পালিয়ে যায়
গৌরপদ
। পরে ওই শিশুটির নানী ও স্থানীয়দের নিকট ওই ঘটনার বনর্না করেন। স্থানীয়ভাবে ওই ঘটনার
বিচার না পেয়ে ১০ মে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন ওই শিশুটির মা
।
মামলা দায়েরের পর
থেকেই মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি  দিয়ে যাচ্ছে গৌরপদ ও তার আত্মীয় স্বজনেরা
। যার হাত থেকে রেহাই
পেতে পুনরায় আবার ওই গার্মেন্টস কর্মীর মা প্রভাসি সরকার বাদি হয়ে ১০৭/১১৭ ধারায় আদালতে
মামলা দায়ের করেন গৌরপদসহ ৮ জনের বিরুদ্ধে
। এরপর থেকে গৌরপদ পরিবারের লোকজন আরও বেশি প্তি হয়ে
গেছে বলে জানান ওই গামের্ন্টস কর্মী
।
এ ব্যাপারে শিশুটির
মা জানান, অভাবের কারনে আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকুরী করেন তিনি
। তার স্বামী পেশায়
একজন নরসুন্দর হিসেবে কাজ করেন অন্যের সেলুনে
।
পাঁচ বছরের একমাত্র
মেয়েকে ভর্তি করেছেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেনীতে
। ঘটনার দিন রাতে তিনি
ও তার স্বামী বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে বিচার
চেয়ে ব্যার্থ হন। বিচার না পেয়ে থানায় মামলা করেন। কিন্তু মামলা করার
পর থেকেই তাকে ও তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন মামলা তুলে নিতে
। এতে করে তিনি পরিবার
পরিজন নিয়ে বেশ বিপাকে রয়েছেন বলেও জানান তিনি
।
এ ব্যাপারে গৌরপদ ওরফে ঘোড়া বাবু জানান, ঘটনার দিন রাস্তার
পাশের এক আম গাছ থেকে আম পাড়ার চেষ্টা করতেছিলো ওই শিশুসহ বেশ কয়েকজন
। এজন্য তাদেরকে ধমক
দিয়েছেন মাত্র
। এছাড়া আর কিছু নয়।
গৌরপদের এক প্রতিবেশি শাজাহান জানান, গৌরপদ বাবুর বউ মারা
যাওয়ার পর থেকে গত ৩/৪ বছরে একই এলাকায় বেশ কয়েকবার তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন
। প্রতিবন্ধি শিশুরাও
তার লালসার স্বিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি
।
মানিকগঞ্জ সদর থানার
(এসআই) মো. শফিকুল ইসলাম জানান
, মামলার পর থেকেই
জামিনে রয়েছেন গৌরপদ
। খুব শিঘ্রই মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৫
জুলাই/২০১৭ইং।
আরো পড়ুুন