প্রতিনিধি: মানিকগঞ্জে দিন দুপুরে
ছিনতাই করতে ব্যর্থ হয়ে আলমগীর হোসেন
(২৫) নামে এক ব্যক্তিকে
গুলি
করে পালিয়েছে ছিনতাইকারী। মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম
ইউনিয়নের খান পাড়া গ্রামের
কবরস্থানের পাশে মঙ্গলবার দুপুরে
এ ঘটনা ঘটে।
থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ
সরকার ঘটনাটির নিশ্চিত করেছেন।
ঘোস্তা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আহত আলমগীর জানান, আমার
বন্ধু সুরুযের মানিকগঞ্জ ইসলামী ব্যাংক হিসাব
নম্বর থেকে ৯ লক্ষ
টাকা নিয়ে দুজনে বাসায়
ফিরছিলাম পথি মধ্যে মানিকগঞ্জ
থেকে পিছু নেয়া ছিনতাইকারীরা
নবগ্রাম এলাকায় আমাকে ও
আমার বন্ধু মো: সুরুযের(২৮) উপর মুখোশ
পাড়া অবস্থায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই
করার চেষ্টা করে।
পরে আমাদের উভয়ের মধ্যে
ধস্তাধস্থি হয় এবং টাকা
নিতে না পেরে আমাকে
গুলি করে পরে স্থানীয়
লোকজন বিষয়টা টের পেয়ে
এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে
যায় এবং আমাকে হাসপাতালে নিয়ে
আসে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট
জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার
লুৎফর রহমান জানায়, গুলিটি
হাতে লেগে হাতের হাড়
চুর্ণবিচুর্ণ হয়ে গেছে এবং
অবস্থা খুবই আশংকা জনক
হওয়ায় তাকে ঢাকা পুঙ্গ
হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ
হাবিবুল্লাহ সরকার জানান,
ছিনতাই করার চেষ্টা করেছিল
কিন্তু টাকা নিতে না
পেরে আলমগীর কে গুলি
করে ছিনতাই কারীরা পালিয়ে
যায়। এ
ব্যাপারে ছিনতাই কারীদের গুলিতে আহত আলমগীরের পরিবার কোন অভিযোগ
করে নি। তবে বিষয়টি আমরা খতিযে দেখছি।
হা.ফ ১০ অক্টোবর/ ২০১৭।
