বাৎসরিক আর্কাইভ

2020

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই একটি মানষও না খেয়ে মারা যায়নি-নির্মল রঞ্জন…

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই দুযোর্গ মহামারিতে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ শ্রীশ্রী শিব সিদ্ধেশ^রী মন্দির প্রাঙ্গনে তিনশতাধিক ও পৌর এলাকায় নওখন্ডা এলাকায় তিনশতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, […]

ধানকোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ধানকোড়া ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহ এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম […]

নানা আয়োজনে বালিয়াটীতে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বালিয়াটী জমিদার বাড়ির সামনে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। এসময় দোয়া ও মাহফিলেরও আয়োজন করা হয়। বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের […]

নদী দখল – দূষণমুক্ত ও খননের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর: বিশ্ব নদী দিবস উপলক্ষে সকল নদী দখল – দূষণমুক্ত ও খননের দাবিতে মানিকগঞ্জে সংহতি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে অবস্থিত বেউথা ব্রীজে নদী বাঁচাও আন্দোলন কমিটি, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও দিশারি সংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । এতে বক্তব্য রাখেন ধলেশ্বরী নদী […]

সংবাদ কর্মীদের ওপর হামলার ঘটনায় মানিকগঞ্জে প্রতিবাদ সভা

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর: মানিকগঞ্জের ঘিওরে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে সহকর্মীরা। আজ (সোমবার) বেলা সাড়ে ১১টায় এই প্রতিবাদ সভার আয়োজন করে মানিকগঞ্জ প্রেসক্লাব। মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, হামলার […]

ঘিওরে সাংবাদিকদের ওপর হামলা, সম্পাদক পরিষদের নিন্দা

ঘিওর প্রতিনিধি, ২৭ সেপ্টেম্বর: মানিকগঞ্জের ঘিওরে সংবাদ সংগ্রহ করতে মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক আকরাম হোসেনসহ কয়েকজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সভাপতি সুরুয খান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পরিষদের সভাপতি সুরুয খান জানান, গণমাধ্যম কর্মীদের ওপর […]

ঘিওরে সাংবাদিকদের উপর হামলার অভিযোগে আটক এক

ঘিওর প্রতিনিধি, ২৭ সেপ্টেম্বর মানিকগঞ্জের সংবাদ সংহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১ টায়  ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন দ্য ডেইলি স্টার ও আরটিভির মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশন ও ভোরের ডাকের মানিকগঞ্জ প্রতিনিধি  মো. আকরাম হোসেন এবং সময় […]

মানিকগঞ্জে দুই দিন ধরে নিখোঁজ এক কারখানা শ্রমিক

মানিকগঞ্জ প্রতিনিধি,২৭ সেপ্টেম্বরঃ জেলার সিংগাইরে শশুড় বাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক কারখানা শ্রমিক। এঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করলেও দুই দিনেও তার কোন খোঁজ মেলেনি। বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান নিশ্চিত করেছেন। পরিবার ও থানার সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে, সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কহিলাতলী গ্রামের আনোয়ার হোসেনের […]

নীলা হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে জেলা পূজা উদযাপন পরিষদ। মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বাণ কুমার পাল, কেন্দ্রীয় সদস্য লক্ষ্মী চ্যাটাজি, উপদেষ্টা দীপক কুমার ঘোষ প্রমুখ […]

দড়গ্রামে বিট পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ সেপ্টেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া থানার দড়গ্রাম ইউনিয়ন পুলিশের বিট পুলিশিং এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দড়্গ্রাম ইউনিয়ন হাই স্কুল মর্কেটের সামনে উন্মুক্ত আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পিপিএম। আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাটুরিয়া থানার ওসি […]