মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে ছিটানো হচ্ছে জীবাণুনাশক ঔষুধ সর্বশেষ আপডেট: June 15, 2020, 1:43 am মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ মার্চ: মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। শনিবার বিকেলে খালপাড় এলাকায় শহীদ রফিক রফিক চত্ত্বর এলাকায় ঔষুধ ছিটিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। মেয়র বলেন, করোণা ভাইরাসের সংক্রমরোধে পৌরসভার পানিবাহিত গাড়ীতে জীবাণুমিশ্রিত ঔষুধ নিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে ছিটানো হচ্ছে। তিনি সাথে থেকে এই কাজের তদারকি করছেন। তবে, পৌরসভার পানি সরবরাহ শাখার নির্বাহী প্রকৌশলী জাকারিয়া লিটন এবং ওই শাখার কর্মকর্তা–কর্মচারীরাও তার সাথে থেকে সহায়তা দিচ্ছেন। করোনাভাইরাস প্রতিরোধে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পৌরকর্তৃপক্ষ প্রস্তুত আছেন বলে জানান পৌর মেয়র। মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ মার্চ ২০২০। আরও পুড়ণ: শিবালয়ে কৃষক লীগের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestই-মেইল