৬ মে:
৩ জন কৃষককে ৫০% ভতুর্কীতে ২৮ লাখ টাকা মুল্যের ৩টি কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা
হয়েছে।
পরিষদ প্রাঙ্গন থেকে কৃষকদের কাছে এই উন্নত কৃষিযন্ত্র হস্তান্তর করেন কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান আলী বিশ্বাস।
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, মানিকগঞ্জ চেম্বার
অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক ও জেলা সার সমিতির সাধারণ সম্পাদক আবু বকর
সিদ্দিক খান তুষারসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৬ মে ২০২০।
