সাটুরিয়া প্রতিনিধি, ১২ জুন.
এবার বাজেটে নারীদের গ্র্যাজোয়েট পর্যন্ত বিনা মূল্যে পড়ার প্রস্তাব করা হয়েছে এবং তা প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবাহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি শুক্রবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ঊঊঝঝ) এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা আরো বলেন, দেশের মানুষ, দেশের স্বার্থেই এবার বাজেট পেশ করা হয়েছে। যা দেশের সবচেয়ে বড় আয়তনের বাজেট। যেখানে এই শিক্ষা খাতেই ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। আজকে ১৮ বিদ্যালয় ১৮ প্রজেক্ট দার করিয়েছ। তা যেন এ চার দেয়ালে সীমাবদ্ধ না থাকে। বাস্তবে রুপ দিতে হবে। প্রয়োজনে একটি প্রজেক্ট বাস্তবায়ন করো। এতে আমি তোমাদের পাশে থাকব। আর আামি চাই তোমরা এ সাটুরিয়া থেকে জাতীয় ভাবে অংশগ্রহণ করে ভাল করে প্রধানমন্ত্রী তারেক রহমান নিকট থেকে পুরুস্কার পাও।
শিক্ষকদের উদ্দেশ্যে আফরোজা খানম রিতা বলেন, যেহেতু সরকার নারীদের গ্র্যাজোয়েট পর্যন্ত বিনা মূল্যে পড়ার ব্যবস্থা করছে। তাই নারীদের প্রতি আপনাদের আরো যতœ নিতে হবে।
সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যোৗথ উদ্যোগে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠাননে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন।
এসময় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা।
পরে তিনি অংশ গ্রহণকারীদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক গ্রুপদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এর পর তিনি ১০ জন প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন।
উল্লেখ্য অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলার ১৭ টি উচ্চ বিদ্যালয় ও ১ টি কলেজ অংশ গ্রহণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১২ জুন ২০২৬।