মাসিক আর্কাইভ

March 2026

বিমান ও পর্যটন মন্ত্রী হয়ে রিতা প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাটুরিয়ায়

সাটুরিয়া প্রতিনিধি, ৮ মার্চ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথম কোন স্থাপনা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাটুরিয়ায়। মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ডিভাইন ট্রি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা। সাটুরিয়া উপজেলা […]

কোন সংগঠনের নেতা বিচার সালিসে যাবে না, সাটুরিয়ায় বিমান ও পর্যটন মন্ত্রী…

সাটুরিয়া প্রতিনিধি, ৮ মার্চ: ছাত্রদল, যুবদল ও মুলদলসহ কোন সংগঠনের নেতা বিচার সালিস করতে পারবে না। এ ধরনের সামাজিক বিষয়গুলো এলাকার প্রবীণ ও মুরুব্বি, স্থানীয় আদালত সমাধান করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি রবিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির […]

সাটুরিয়ায় সরকারী যাকাত ফান্ড সংগ্রহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২ মার্চ. ২০২৫- ২০২৬ অর্থ বছরে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষে উপজেলা পর্যায়ে সেমিনার সাটুরিয়া মডেল মসজিদের হলরুমে সোমবার বিকাল ৩ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল […]

বিমান ও পর্যটন মন্ত্রীর মাতার মাগফিরাত কামনায় সাটুরিয়ায় দোয়া মাহফিল

সাটুরিয়া প্রতিনিধি, ২ মার্চ। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের এমপি আফরোজা খানম রিতার মাতা হুরুন নাহার রশিদের মাগফিরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া মডেল মসজিদ প্রাঙ্গনে সোমবার দুপুর ১২ টার দিকে পবিত্র কুরআনখানী ও বিশেষ দোয়া মহফিলে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান […]