মাসিক আর্কাইভ

March 2026

হরিরামপুরে ব্র্যাকের আয়োজনে নাটক প্রদর্শিত

হরিরামপুর প্রতিনিধি,৩০ মার্চ. ​মানিকগঞ্জের হরিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনি অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশিত হয়েছে বিশেষ নাটক বদলে যাবার দিন। সোমবার রাতে উপজেলার নয়াকান্দী গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​পদ্মা গণনাটক দলের শিল্পীরা নাটকটি পরিবেশন করেন। নাটকের মূল বিষয়বস্তু ছিল […]

সাটুরিয়ায় বিনামূল্যে তিল ও পাট বীজ বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ৩০ মার্চ. মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে তিল ও পাটের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের এই বীজ বিতরণ করেন সাটুরিয়া উপজেলা সহকারী […]

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই সাটুরিয়া থানার আরিফ খান

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ, ২৯ মার্চ. মানিকগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফ খান। মাদক উদ্ধার অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তিতে দক্ষতা প্রদর্শনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। রবিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটা সময় মানিকগঞ্জ পুলিশ […]

মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি সাটুরিয়ার নজরুল ইসলাম

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ মার্চ. মানিকগঞ্জ জেলায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন। রবিবার (দুপুর ২টা ৩০ মিনিটে) মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে […]

সাটুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৬ মার্চ. মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ বেদিতে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) মৌমিতা হুহ ইভা, বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ […]

সাটুরিয়ায় গণহত্যা দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ মার্চ: ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। বুধবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন […]

সাটুরিয়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২৫০ দুস্থের হাতে নগদ সহায়তা

প্রতিনিধি, ১৮ মার্চ. ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যান তহবিল হতে সাটুরিয়ায় ২৫০ জন দুস্থ্যদের মাঝে নগদ ২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে এ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ খান […]

সাটুরিয়ায় এতিম ও হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইউএনওর ইফতার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ১৪ মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এতিম ও নয়া ডিঙ্গি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। শনিবার বিকেলে উপজেলার নয়া ডিঙ্গি হাফিজিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার হেফজ ও মক্তব শাখার সাধারণ এবং এতিম শিক্ষার্থীরা অংশ নেয়। ইফতারের আগে উপস্থিত […]

সাটুরিয়ায় শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি, ১২ মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৩৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৭৬ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। ​ ​বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানা ও মাদ্রাসা প্রধানদের হাতে এই খেজুর তুলে দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি […]

সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১০ মার্চ: সাটুরিয়া প্রেসক্লাবের বাৎসরিক ইফতার ও দোয়ার মাহফিল মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার। ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা […]