বাৎসরিক আর্কাইভ

2021

মানিকগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ নভেম্বর মানিকগঞ্জে ১ হাজার ৫৪২ এইচএসসি পরীক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার সকাল ৯টায় মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সব শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে। সকাল থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে বিকেল ৪ টা পর্যন্ত। […]

কোন নাগরিককে হয়রানি করা যাবে না- জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ নভেম্বর: মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেছেন, সেবা দিতে গিয়ে কোন নাগরিককে হয়রানি করা যাবে না । শনিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন- ২০২১ এর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা […]

নৌকার মনোনয়ন কিনে জমা দিলেন প্রকৌশলী লুৎফর

সাটুরিয়া প্রতিনিধি, ১২ নভেম্বর: সাটুরিয়ার হরগজ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন কিনে জমা দিলেন প্রকৌশলী লুৎফর রহমান। লুৎফর রহমান হরগজ  ইউনিয়নের আলীগের সাবেক সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুল হাকিমের সুযোগ্য পুত্র। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে তার প্রত্যাশা। মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে হরগজকে মডেল ইউনিয়ন গড়ে তুলবেন। তরুন ব্যবসায়ী ও […]

সিংগাইরে নৌকার ৮, বিদ্রোহী ২, বিএনপির সতন্ত্র ১ বিজয়ী

সিংগাইর প্রতিনিধি, ১১ নভেম্বর. সিংগাইর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের ৮ জন, আওয়ামীলীগের বিদ্রোহী দুই জন ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিষয়টি মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন, বলধারা ইউনিয়নে আব্দুল মাজেদ খান, চান্দহরে শওকত হোসেন বাদল, চারিগ্রামে রিপন হোসেন, ধল্লায় শেখ […]

মাকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে সাটুরিয়ায় পুত্র আটক

সাটুরিয়া প্রতিনিধি, ৮ নভেম্বর মানিকগঞ্জের সাটুরিয়ায় মাকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগে ছেলেকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। সোমবার (৮ নভেম্বর) দুপুরে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মো: খোকন সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের মঙ্গল মাঝির ছেলে। খোকন পেশায় একজন কসাই। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, অভিযুক্ত মো: […]

মানিকগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার মামলায় বাস চালক আটক

সাটুরিয়া প্রতিনিধি, ৬ নভেম্বর: মানিকগঞ্জে এক কলেজছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার মামলায় খোকন মিয়া (২৮) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাটুরিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথম […]

আওয়ামী লীগের প্রতিদ্বন্ধী নৌকা নয়- মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

হাসান ফয়জী, ৬ নভেম্বর: আসন্ন  ইউপি নির্বাচনের কথা উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইউপি নির্বাচনে প্রার্থী সিলেকশনের পরে তাদের বিরোধীতা বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগের প্রতিদ্ধন্ধী নৌকা নয়, যারা দেশ ও স্বাধীনতার বিপক্ষে তারা আমাদের বিরোধী। নিজেদেরকে নিজেরা বিরোধী না ভেবে দল যাকে মনোয়ন দেয় তার পক্ষে কাজ করার আহবান করেন তিনি। তিনি […]

পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধার করতে জাহাজ আসছে সোমবার

শিবালয় প্রতিনিধি, ৩১ অক্টোবর: পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধার করতে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জাহাজ আসছে সোমবার। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান বলেন, ফেরিটির উদ্ধারকাজে অংশ নেবে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ, মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত হয় ফেরি উদ্ধারের। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার তাদের উদ্ধারকারী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে […]

৪র্থ দিনের সন্ধায় উল্টে যাওয়া ফেরির ভিতর থেকে শেষ ট্রাকটি উদ্ধার হল

হাসান ফয়জী, পাটুরিয়া ঘাট থেকে, ৩০ অক্টোবর: ফেরি উল্টে যাবার ৪ দিনের সন্ধায় সবগুলি যানবাহন উদ্ধার করতে সক্ষম হল উদ্ধার কারী জাহাজ। এদিকে আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম শনিবার সকাল ১০ টার দিকে এসে বহরে যুক্ত হয়। উদ্ধার কার্যক্রমে যোগ দিয়ে এই জাহাজটি নদীর পাড়ে রাখা ৫ টি যানবাহনের মধ্যে দিনভর কাজ করে বিকাল ৫ টা […]

কচ্ছপ গতিতে চলছে উদ্বার অভিযান, সাড়ে ৯ ঘন্টায় ২ টি ট্রাক উদ্বার হামজার

হাসান ফয়জী, পাটুরিয়া থেকে, ২৯ অক্টোবর. পাটুরিয়ায় সাড়ে ৯ ঘন্টায় দুটি ট্রাক উদ্বার। ধীর গতিতে উদ্বার কার্যাক্রমে ক্ষোভ ট্রাক চালক ও মালিকদের। শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে ৩য় দিনের মত উদ্বার অভিযান শুরু করলেও বিকাল ৪ টা পর্যন্ত সাড়ে ৯ ঘন্টায় উল্টে যাওয়া রো রো শাহ আমানত ফেরিব ভিতরে ডুবে থাকা মাত্র ২ টি […]