বাৎসরিক আর্কাইভ

2021

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে…

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ মার্চ ২০২১: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানিকগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ। সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই কর্মসূচি পালন করে সংগঠনটি। ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সহ […]

বিশ্ব নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ মার্চ: মানিকগঞ্জে বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। নারী নিপীড়ন নির্যাতন প্রতিরোধ ও নারী অধিকার আদায়ের সংগঠন প্রীতিলতা ব্রিগেড এর উদ্যোগে সোমবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত উদীচী জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রীতিলতা ব্রিগেড এর জেলা সমন্বয়ক রুমা আক্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, […]

মানিকগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরুর হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৬ মার্চ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুর হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত¡রে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট […]

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানিকগঞ্জে সিপিবি’র পতাকা মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি, ৬ মার্চ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী  উপলক্ষে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানিকগঞ্জে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সংগঠটির আয়োজনে মানিকগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি’র জেলা কমিটির সভাপতি আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির […]

সাটুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাটুরিয়া প্রতিনিধি, ৬ মার্চ ২০২১: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া গ্রামের একটি লেবু বাগান থেকে শনিবার সকালে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্বার করেছে পুলিশ। সাটুরিয়া থানা আফিসার ইনর্চাজ (ওসি) মো আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সাটুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিনের হান্দুলিয়া গ্রামের একটি লেবু খেত থেকে অজ্ঞাত আনুমানিক (৫৫) পুরুষ ব্যাক্তির মরদেহ দেখে […]

সাটুরিয়া থানা পুলিশের মসজিদে মসজিদে সচেতনতা মূলক প্রচারণা

সাটুরিয়া প্রতিনিধি, ৬ মার্চ: মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে সাটুরিয়া থানা পুলিশের সচেতনতা মূলক প্রচার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান। ঐতিহ্যবাহী হরগজ ইউনিয়নের অন্যতম প্রধান মসজিদে শত শত মুসুল্লিদের সামনে […]

শিবালয়ে বাসের চাপায় চাচা-ভাতিজার মৃত্যু

শিবালয় প্রতিনিধি, ২ মার্চ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলা ফলসাটিয়া বাসস্ট্যান্ডে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পোনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক জেলার ঘিওর উপজেলার কর্জনা গ্রামের আব্দুল গনির ছেলে শফিকুল ইসলাম (৩৬) ও তার চাচা মোটরসাইকেল আরোহী রাজেন প্রধান। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শামীম […]

সন্ত্রাসীদের হামলায় আহত সিংগাইর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

সিংগাইর প্রতিনিধি, ২ মার্চ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে সিংগাইর সরকারী কলেজের ভিপির দায়িত্ব পালন শেষে বর্তমানে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব […]

সৈয়দ আবুল মকসুদ শ্মরনে মানিকগঞ্জে শোক সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি,২৬ ফেব্রুয়ারি: বিশিষ্ঠ সাংবাদিক, কলামিষ্ট ,লেখক মানিকগঞ্জের কৃতি সন্তান সৈয়দ আবুল মকসুদ শ্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই শোক সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সহসভাপতি মোঃ কাবুল উদ্দিন […]

সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ ফেব্রুয়ারি নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জরিতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার সকালে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, […]