বাৎসরিক আর্কাইভ

2020

সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেপ্তার

সিংগাইর প্রতিনিধি, ২৬ নভেম্বর মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির প্রস্তুতিকালে রিয়াজুল ইসলাম (৩২) নামে এক চিহ্নিত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা ব্রীজের নিকট ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজুল ঢাকার নবাবগঞ্জ উপজেলার আটকাহনিয়া গ্রামের আনছের দেওয়ানের ছেলে। সিংগাইর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে […]

বাংলাদেশের ভাঙ্গণ কবলীত নদীগুলি ড্রেজিং করা হবে- দৌলতপুরে পানি সম্পদ…

দৌলতপুর প্রতিনিধি, ২৬ নভেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, বাংলাদেশে ভাঙ্গণ কবলীত বড় নদী গুলো ড্রেজিং করতে হবে। আর সেই বালু দিয়ে নদীর পাড় বেঁধে সেখানে ফসল আবাদ করা হবে। নদী শাসন করার আগে বর্তমানে সমীক্ষার কাজ চলমান রয়েছে। তিনি বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার যমুনা নদী পারের ভাঙ্গণ কবলিত […]

ঘিওরে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা

ঘিওর প্রতিনিধি, ২৫ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে ”স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনাকাল মোকাবেলা করি” প্রতিপাদ্য নিয়ে উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় প্রচারণা চালায় ঘিওর উপজেলা  প্রশাসন, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ, বারসিক ও তারেক মাসুক-মিশুক মুনীর স্মৃতি পরিষদ। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চতুর […]

সাটুরিয়ায় পানি আর কেমিক্যাল দিয়ে দুধ তৈরি, ব্যবসায়ীর কারাদন্ড

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২৭০ কেজি নকল দুধসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার ভোরে উপজেলার ফুকুরহাটি গ্রামে অভিযান চালিয়ে নকল দুধ ব্যবাসয়ী আব্দুর রাজ্জাক (৬০) নামে নকল দুধ ব্যাবসায়ীকে আটক করে। আব্দুর রাজ্জাক ফুকুরহাটি গ্রামের মৃত: বিষুরুদ্দিনের পুত্র। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার […]

ঘিওরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ঘিওর প্রতিনিধি, ২৪ নভেম্বর মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় বাসের চাপায় খোরশেদ আলম নামে (৬৫) এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাস্তা পাড় হওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাসেরর চাপায় তিনি আহত হন। পরে সাভারের এনাম ক্লিনিকে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত খোরশেদ আলম সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং […]

বালিয়াটীতে দু:স্থদের মাঝে ভিজিডির চাল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি,  ২৪ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদে দু:স্থদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্তরে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন। এসময় বালিয়াটী  ইউপি সচিব হানিফ আলী, উদ্যোক্তা হাসান ফয়জী, ইউপি সদস্য  আরিফ হোসেন, জোহরা বেগমসহ অন্যান্য ইউপি  সদস্য উপস্থিত ছিলেন। […]

মানিকগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালী

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ নভেম্বর: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জে জনসচেতনতামূলক কার্যক্রম উপলক্ষ্যে মানিকগঞ্জে সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের শহীদ রফিক সড়কে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার ব্রীজের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনসচেতনতামূলক র‌্যালীতে জেলা প্রশাসক এসএম […]

মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ নভেম্বর: মানিকগঞ্জের পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে অরবিন্দ সরকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্মানাধীন নিজ বাড়িতে পানি দেয়ার সময় মটরের তারে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। নিহত অরবিন্দ সরকার জেলা হিসাব রক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নির্মানাধীন ভবনের পিলারে পানি দেওয়ার সময় […]

হরিরামপুরে ব্র্যাকের ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ নভেম্বর   মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ব্র্যাকের উপজেলা কার্যালয়ে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মিঞা কাশফি নাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। এসময় আরো উপস্থিত ছিলেন- হরিরামপুর ব্র্যাক  মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির অফিসার হিতেস […]

মানিকগঞ্জে নতুন করে ছয় জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ নভেম্বর মানিকগঞ্জে নতুন করে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ হাজার ৬ শত ১৫ জনে।  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. রফিকুন্নাহার বন্যা জানান, ১৭, ১৮ ও ২১ নভেম্বরে ১২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো […]