বাৎসরিক আর্কাইভ

2020

শিবালয়ে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলের কারাদণ্ড

শিবালয় প্রতিনিধি, ১৯ অক্টোবর: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সোমবার বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন ১২ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দেন। […]

সাটুরিয়ায় কালাজ্বর বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়

সাটুরিয়া প্রতিনিধি, ১৯ অক্টোবর: মানিকগঞ্জের সাটুরিয়ায় কালাজ্বর নিমূল কর্মসূচীর উপর এক দিনের অবহিতকরণ সভা সোমবার সকালেপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কালাজ্বর নিমূল কর্মসূচীর উদ্যোগে  অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। সাটুরিয়া উপজেলা স্বাস্ত্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর […]

মানিকগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে আহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ অক্টোবর: মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের রামদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ওই গ্রামের চিনু মল্লিকের ছেলে রজ্জব আলী, ইদ্রিস আলী ও তার স্ত্রী হাজেরা বেগম। গুরুতর আহত ইদ্রিস আলী ও রজ্জব হাসপাতালে ভর্তি আছে। ইদ্রিস আলীর স্ত্রী হাজেরা বেগম জানান, শুক্রবার বাড়ির […]

দৌলতপুরে ৮ জেলের জরিমানা

দৌলতপুর প্রতিনিধি, ১৯ অক্টোবর: মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৮ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ। তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষার্থে ১৪ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদী থেকে সব ধরনের মাছ শিকার […]

মানিকগঞ্জে ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ অক্টোবর: ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুসহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, গ্রেফতারের প্রতিবাদ এবং সারা দেশে অব্যাহত ধর্ষণ, গুম-খুনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও মৌন পদযাত্রা হয়েছে। রবিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে মানিকগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে জেলা ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ মুখে কালোকাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন […]

কৃষ্ণপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ অক্টোবর: মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বাজারে নানা আয়োজনের মাধ্যমে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  মো. আনোয়ার হোসেন এর উদ্যোগে রবিবার সন্ধায় রাজিবপুর বাজারে কেক কাটা, আলোচনা সভা, দোয়ার মাহফিল, গাছের চারা এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য […]

ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জ নিন্দা ও…

মানিকগঞ্জ২৪. কম, প্রেস বিজ্ঞপ্তি, ১৭ অক্টোবর: ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চ’ ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লংমার্চকারীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্রজোট । শনিবার ১৭ অক্টোবর বিকেল ৪টায় ‘মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্রজোট’ এর আহ্বায়ক এম.আর.লিটন ও সদস্য […]

মানিকগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় অজ্ঞাত ট্রাকের চাপায় মির্জা আব্দুল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক মাগুরা জেলার কৌশিক শিকদারের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। সদর থানার এসআই লুৎফর রহমান জানান, মোটরসাইকেলযোগে (মাগুরা ল-১১-৩৪৯৮) […]

চাকুরী সরকারি করনের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ অক্টোবর: সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরসহ পাঁচ দফা দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন জেলার সরকারী কলেজের বেসরকারী কর্মচারীরা। শনিবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গনে বেসরকারি কর্মচারী কল্যাণ সমিতি মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও নারী বিষয়ক সম্পাদক […]

পূজা ও যে কোন সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান…

সাটুরিয়া প্রতিনিধি, ১৭ অক্টোবর: ম্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আসছে পূজায় ও যে কোন সামাজিক অনুষ্ঠান সীমিত করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আসছে শীতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কেভিড ১৯ মোকাবিলায় অসমান্য অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রণায়কে ধন্যবাদ জানানোর জন্য সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক […]