বাৎসরিক আর্কাইভ

2020

মানিকগঞ্জে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৭ অক্টোবর.   নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শিবালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় উপজেলা যুবদল নেতা নাজমুল ইসলামের নেতৃত্বে।মঙ্গলবার বিকালে টেপড়া এলাকায় কেক কাটা, দোয়া মাহফিল, র‌্যালী ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল […]

ঢাকা-পাটুরিয়া রেললাইন চায় মানিকগঞ্জবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ অক্টোবর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ হিসেবে পরিচিত মানিকগঞ্জ। ঢাকা থেকে পাটুরিয়ার দূরত্ব প্রায় ৯২ কিলোমিটার। ঢাকা-পাটুরিয়া সড়ক পথে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে। ভালো পরিবহন না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীসাধারণকে। লক্কর ঝক্কর ভাঙাচোরা গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন, যেখানে-সেখানে স্টপেজ দেয়া আর হেলপার-ড্রাইভারদের দুর্ব্যবহারে যাত্রীদের দুর্ভোগ এখন চরমে। […]

মানিকগঞ্জে ইলিশ শিকারের দায়ে ৩৪ জেলেকে কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ অক্টোবর: মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় পৃথক ৬টি অভিযান চালিয়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত ৩৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুল হাই মিলটন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিবালয় উপজেলায় ১৮, হরিরামপুরে ২ এবং দৌলতপুর উপজেলায় ১৪ জন […]

মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি,২২ অক্টোবর। “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক ফৌজিয়া খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিককগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল […]

সিংগাইরে বাস খাদে পড়ে নিহত তিন

সিংগাইর প্রতিনিধি, ২২ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের চালক হৃদয় মিয়া, বাসের যাত্রী সদর উপজেলার বেতিলা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী আনোয়ার বেগম ও পথচারী নিখিল। এদের […]

হরিরামপুরে কবরস্থানের জন্য বেদেদের জমি দিলেন ডিআইজি

হরিরামপুর প্রতিনিধি, ২১ অক্টোবর: সামাজিকভাবে অবহেলিত ও পিছিয়ে থাকা বেদে-শান্দার সম্প্রদায়ের লোকজনের কবরস্থানের জন্য ১৩ শতাংশ জমি ক্রয় করে বেদেদের নিকট হস্তান্তর করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বুধবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাট বাসুদেবপুর এলাকায় জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন তিনি। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান বলেন, সমাজের মানুষেরা বেদে-শান্দার জনগোষ্ঠীকে […]

সাটুরিয়ায় ধর্ষণের পর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২১ অক্টোবর বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় মানিকগঞ্জে সাদ্দাম মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন। এ মামলার আরো দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। প্রায় ৮ বছর পর এই মামলার রায় […]

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সাটুরিয়া প্রতিনিধি, ২১ অক্টোবর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান নামে এক ইলেকট্রনিক্স শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্তরে আনছার ভিডিপির নতুন ভবনের ছাঁদের উপর পানির ট্যাংকির কাজ করার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ইমরান বরিশাল সদর উপজেলার রায়পাশার করমজা গ্রামের আব্দুল আজিজের পুত্র। বিষয়টি সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ […]

শেখ হাসিনা ও ওবাইদুল কাদেরের পক্ষে মানিকগঞ্জে পূজা মন্ডপে অর্থ প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদেরের পক্ষে মানিকগঞ্জে মন্ডপে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভার সরকারের নিজ বাসভবনে ২৭ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এতে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর সুভার […]

মুজিববর্ষ উপলক্ষে মানিকগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে বৃক্ষ রোপণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সোসাইটি অফ ডক্টরস এন্ড স্টুন্ডেন্স অফ মানিকগঞ্জ এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুরে সোসাইটির উদ্যোগে মানিকগঞ্জের ২৫০ শয্যা হাসপাতাল ও কর্ণেল মালেক মেডিকেল কলেজে নানা ধরনের বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২৫০ শয্যা […]