বাৎসরিক আর্কাইভ

2020

চেয়ারম্যান নির্বাচিত হলে তিল্লিকে মাদকমুক্ত করব- শরিফুল ইসলাম ধলা

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম (ধলা) বলেছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে পারলে প্রথমে তিল্লিকে মাদকমুক্ত ঘোষনা করব। কারন শিক্ষিত হয়েও অনেক তরুণ প্রজণ্ম ধংস হচ্ছে মাদকের করাল থাবায়। তিনি শুক্রবার সন্ধায় পারতিল্লি বাজারে আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে এক মতবিনিয় সভায় এসব কথা বলেন। মো. শরিফুল ইসলাম (ধলা) […]

সিংগাইরে মানববন্ধন

সিংগাইর প্রতিনিধি, ১৩ নভেম্বর: পাকা রাস্তা বন্ধ করে গুচ্ছ গ্রাম নির্মানের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রফিক নগরে ভাষা শহিদ রফিকের পরিবারের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনের সভাপতি ভাষা শহিদ রফিকের ছোট ভাই খোরশেদ আলম, গুচ্ছ গ্রামের বন্ধের দাবি তুলে বলেন রফিকের বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তাটি বন্ধ […]

পাটুরিয়া দৌলতদিয়ায় যানবাহনের র্দীঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ নভেম্বর: নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ- রুটে দীর্ঘদিন যাবত ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাড়তি চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এই বাড়তি চাপে পাটুরিয়া ঘাটে সৃষ্ঠি হয়েছে ভয়াবহ যানজট। শুক্রবার দিনভর যানজটে ভোগান্তিতে পরেছে পারের অপেক্ষায় শত শত থাকা যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মহীউদ্দিন রাসেল বলেন, এমনিতেই শিমুলিয়া- […]

সাটুরিয়া উপজেলাকে মাদকমুক্তকরণ উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১১ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদকমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাটুরিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল  মজিদ ফটো, […]

লোকসানে কালীগঙ্গা পাড়ের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ নভেম্বর: মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে গত দুই বছরে গড়ে ওঠেছে ভালো মানের বেশ কয়েকটি রেস্টুরেন্ট। চাইনিজ, বাংলা, ইন্ডিয়ান, থাই খাবারের এসব রেস্টুরেন্টেগুলোতে সবসময় ভীড় লেগেই থাকতো। তবে, করোনার প্রভাবে গত ৬/৭ মাস ধরে বিপাকে পড়েছেন এসব রেস্টুরেন্ট মালিকরা। মাসখানেক ধরে এসব রেস্টুরেন্টগুলো চালু হলেও রেস্টুরেন্টগুলো অনেকটাই ক্রেতা শূণ্য। সরেজমিন […]

জামানতের টাকা ফেরত পেলেন ভাড়াটিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ নভেম্বর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে দোকানের জামানতের টাকা ফেরত পেলেন আব্দুল লতিফ নামের এক ব্যবসায়ি। মঙ্গলবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ওই ব্যবসায়ি জামানতের ১ লাখ ১২ হাজার টাকা ফেরত পেয়েছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ২০১৩ সালে শহীদ রফিক সড়কের ভিসি শপিং সেন্টারে একটি […]

মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ অক্টোবর র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষবিতরণের মধ্য দিয়ে মানিকগঞ্জে গণ- প্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার  সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এনপিআই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালীতে অংশ নেন সংগঠনটির সদস্যবৃন্দ। এরআগে, পরে এনপিআই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আইডিইবির জেলা শাখার সভাপতি ও […]

মানিকগঞ্জে চুরির টাকাসহ গ্রেপ্তার দুই

মানিকগঞ্জ প্রতিনিধি, ৮ নভেম্বর মানিকগঞ্জে হাতিল ফার্নিচারে চুরির ঘটনায় নগদ টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা ১ টার দিকে সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলো, শিবালয় উপজেলার ভাকলা দরগাবাড়ি গ্রামের নায়েব আলী সরকারের ছেলে মাসুদ সরকার (২০) ও […]

বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে হরিরামপুরে বিক্ষোভ

হরিরামপুর প্রতিনিধি, ৭ নভেম্বর ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে […]

মানিকগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ নভেম্বর: ধর্ম অবমাননার অভিযোগ তুলে পার্বতীপুর ও মুরাদনগরসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকী এবং শহীদুন্নবীকে পিটিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শহরের খালপাড়ের শহীদ রকিফ চত্ত¡রে গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান […]