সাটুরিয়ায় ২ হাজার পিস ইয়াবাসহ মা- ছেলে আটক

সাটুরিয়া প্রতিনিধি, ২৫
মে:
জেলার সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামে অভিযান
চালিয়ে
দুই হাজার পিস ইয়াবাসহ মা–ছেলেকে আটক
করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবির সদস্যরা।

শুক্রবার ভোর রা রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের সফিকুল ইসলামের বাড়ী
থেকে তাদের আটক করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা  আমিনুল
ইসলাম বিষয়টি নিশ্চিত
করেছেন।

আটকরা হলেন আয়েশা বেগম (৪৮) ও তার ছেলে
সোহাগ শিকদার (২৫)। তাদের
বাড়ি বরিশাল জেলায়। তারা বালিয়াটি ভাটারা এলাকায় সফিকুল ইসলাম সফিকের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন ধরে এই এলাকায়
ইয়াবার ব্যবসা করে আসছিল। 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,  গোপন
সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ভাটারা
এলাকায় অভিযান শুরু হয়।
 সোহাগের ঘরের
বিভিন্ন স্থানে তল্লাশী করে দুই
হাজার
পিস ইয়াবা জব্দ করা হয়। 

মাদক ব্যবসার সাথে জড়িত
থাকার অভিযোগে  মা আয়েশা ও ছেলে সোহাগ কে আটক

করা হয় ভোর রাতে।  এ
ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের ঐ
কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/
হা.ফ/ ২৫ মে ২০১৮।

আরও পড়ুন:

সাটুরিয়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুুন