সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ জুন.

সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তিল্লি ইউপি চেয়ারম্যান মোরসালিন বাবুকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ।

শনিবার বিকালে তিল্লির নিজ গ্রামের বাড়ি থেকে ডিবির এক টিম তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে জিঙ্গাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়েছে।

বিষয়টি মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মানবেন্দ বালো নিশ্চিত করেছেন।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুস সালামের পুত্র মোরসালিন বাবু। বাবার মৃত্যুর তিনি আওয়ামী লীগের আমলে বিনা প্রতিদন্ধীতায় তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন।

মোরসালিন বাবু বিগত ২০২৪ সনের ৫ আগষ্টের পর থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন দলীয় পোষ্ট করে ব্যাপক আলোচিত- সমালোচিত হয়ে আসছেন। সাটুরিয়ার যে কোন আওয়ামী লীগে নেতা গ্রেফতার করলেই তার বিরুদ্ধে প্রতিবাদ মূলক পোষ্ট করে আসছিলেন। তাছাড়া বিগত অন্তবর্তীকালীন সরকারের সময়ে তিনি ফেসবুকে ব্যাপক সরব ছিলেন। বর্তমানে তিনি বিএনপি সরকারের সমালোচনা করে আসছেন।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ওসি মানবেন্দ্র বালো বলেন, মোরসালিন বাবুর বিরুদ্ধে নারী নির্যাতন ও সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামী। তাকে আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানোর পক্রিয়া চলমান রয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ জুন ২০২৬।

আরো পড়ুুন