সাটুরিয়া প্রতিনিধি, ৬ মে.
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশের একটি দল বালিয়াটি মহাশ্মশান ঘাট সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সুব্রত সাহা পল্টু (৪০), এবং মোঃ রাসেল (৩৫), তারা উভয়েই সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকার বাসিন্দা।
পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এর মধ্যে সুব্রত সাহা পল্টুর কাছ থেকে ২ গ্রাম এবং মোঃ রাসেলের কাছ থেকে ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন আরো জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৬ মে ২০২৬।