সাটুরিয়া প্রতিনিধি, ২৮ এপ্রিল:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মানিকগঞ্জের পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে সম্ভাব্য ২য় পদ্বা সেতুর নির্মাণ করা হবে।
তিনি ২৮ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদী ভাঙন প্রতিরোধে বরাইদের ছনকা এলকায় অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজের শুভ উদ্বোধন করার পরে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, সম্প্রতি দৌলতদিয়া ঘাট এলাকায় একটি যাাত্রীবাহী বাস তীরে উঠতে গিয়ে নদীতে পড়ে অনেক হতাত হয়েছে। আশা করছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জে ২য় পদ্বা সেতু নির্মাণে সহযোগীতা করবেন। তাছাড়া দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে সেতু নির্মাণের আগে ঘাট সংস্কার কাজও করা হবে শিগ্রই।
আফরোজা খানম রিতা আরো বলেন, আজ জিও ব্যাগ ফেলা হয়েছে। মানিকগঞ্জের সব নদী রক্ষায় ধীরে ধীরে সব কাজ শুরু করা হবে। সব কাজ একদিনে করা সম্ভব নয়।
এর পর তিনি ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জন সাধারণের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা অস্থির হবেন না। দৈর্য ধরুন। মাত্র দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান কত কিছু করল। খাল খনন, ফেমিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের সম্মানি দেওয়া শুরু করেছেন। পর্যায়ক্রমে এর পরিধি পারবে। এই যে খাল খনন। কাদের জন্য। এতে কৃষকরা বিনা মূল্যে সেচের ব্যবস্থা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, সামনে স্থানীয় নির্বাচন। মেম্বার ও চেয়ারম্যান পদে যোগ্য লোকদের বানাবেন। যাদের ডাকলেই পাওয়া যাবে। আমি ত সবসময় সময় দিতে পারব না। কারন সারা দেশে আমাকে দেখতে হবে। তাই যোগ্যদের জনপ্রতিনিধি বানালে তারা আপনাদের পাশে এসে ধারাবে।
রিতা আরো বলেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নিয়ে রাজনীতি বন্ধ করুন। এসব প্রতিষ্ঠান নিয়ে দন্ধ করা করা যাবে না। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে সব কোন্দল পরিহার করতে হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
এতে মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নদী ভাঙ্গন প্রতিরোধ কাজটিতে ব্যায় হবে ৪২ লক্ষ টাকা। ৮০ মিটার দৈর্ঘ নদী রক্ষা বাধের কাজটি বাস্তবায়ন করছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ এপ্রিল ২০২৬।