বাৎসরিক আর্কাইভ

2026

সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১০ মার্চ: সাটুরিয়া প্রেসক্লাবের বাৎসরিক ইফতার ও দোয়ার মাহফিল মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার। ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা […]

বিমান ও পর্যটন মন্ত্রী হয়ে রিতা প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাটুরিয়ায়

সাটুরিয়া প্রতিনিধি, ৮ মার্চ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা দায়িত্ব নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথম কোন স্থাপনা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সাটুরিয়ায়। মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ডিভাইন ট্রি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতা। সাটুরিয়া উপজেলা […]

কোন সংগঠনের নেতা বিচার সালিসে যাবে না, সাটুরিয়ায় বিমান ও পর্যটন মন্ত্রী…

সাটুরিয়া প্রতিনিধি, ৮ মার্চ: ছাত্রদল, যুবদল ও মুলদলসহ কোন সংগঠনের নেতা বিচার সালিস করতে পারবে না। এ ধরনের সামাজিক বিষয়গুলো এলাকার প্রবীণ ও মুরুব্বি, স্থানীয় আদালত সমাধান করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি রবিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির […]

সাটুরিয়ায় সরকারী যাকাত ফান্ড সংগ্রহ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২ মার্চ. ২০২৫- ২০২৬ অর্থ বছরে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহের লক্ষে উপজেলা পর্যায়ে সেমিনার সাটুরিয়া মডেল মসজিদের হলরুমে সোমবার বিকাল ৩ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল […]

বিমান ও পর্যটন মন্ত্রীর মাতার মাগফিরাত কামনায় সাটুরিয়ায় দোয়া মাহফিল

সাটুরিয়া প্রতিনিধি, ২ মার্চ। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের এমপি আফরোজা খানম রিতার মাতা হুরুন নাহার রশিদের মাগফিরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া মডেল মসজিদ প্রাঙ্গনে সোমবার দুপুর ১২ টার দিকে পবিত্র কুরআনখানী ও বিশেষ দোয়া মহফিলে প্রধান অতিথি ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান […]

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি সাটুরিয়া থানার নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, সাটুরিয়া, ২৬ ফেব্রুয়ারি: মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম। তিনি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। জানুয়ারি ২০২৬ মাসে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে জেলার সব থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত […]

হজযাত্রী ও প্রবাসীদের দুর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন বেসামরিক বিমান ও…

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ ফেব্রুয়ারি: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সামনে যেহেতু হজ্ব মৌসুম, তাই হজ্ব যাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের দুর্ভোগ কমাতে কাজ করব। তিনি সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সার্কিট হাউজে তার নির্বাচনী নিজ এলাকা মানিকগঞ্জ- ৩ আসনে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিয় সভায় এসব কথা বলেন। […]

সাটুরিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সাটুরিয়ায় শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল […]

সাটুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ ফেব্রুয়ারি. মানিকগঞ্জের সাটুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক (এঅচ) সার্টিফিকেশন উপর দিন ব্যাপি কৃখশ- কৃষাণী প্রশিক্ষণ অণুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত। এ পশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ শাজাহান সিরাজ। সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ […]

আফরোজা খানম রিতা মন্ত্রী পরিষদে শপথ নিলেন

হাসান ফয়জী, ১৭ ফেব্রুয়ারি. মানিকগঞ্জ -৩ (সাটুরিয়া – মানিকগঞ্জ সদর আংশিক) আসন থেকে বিপুল ভোটে সদ্য নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শফথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা ১৮ মিনিটে ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৫ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জানা গেছে, নতুন […]