হরিরামপুরে ব্র্যাকের আয়োজনে নাটক প্রদর্শিত
হরিরামপুর প্রতিনিধি,৩০ মার্চ. মানিকগঞ্জের হরিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনি অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশিত হয়েছে বিশেষ নাটক বদলে যাবার দিন। সোমবার রাতে উপজেলার নয়াকান্দী গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদ্মা গণনাটক দলের শিল্পীরা নাটকটি পরিবেশন করেন। নাটকের মূল বিষয়বস্তু ছিল […]