বাৎসরিক আর্কাইভ

2024

ঘিওরে সংঘর্ষে রক্ত ঝরল: সাবেক ছাত্রদল নেতা নিহত, আহত আরও ৬

ঘিওর প্রতিনিধি, ৯ ডিসেম্বর: মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ (৩৭) নিহত হয়েছেন। মারাত্বক আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার দুপুরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের সুত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লাভলু […]

শেখ হাসিনাকে ‘লেডি ফেরাউন’ আখ্যা দিলেন রিজভী

সাটুরিয়া প্রতিনিধি,  ৯ ডিসেম্বর: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে নিরীহ জনগণের ওপর দমনপীড়ন চালাতে দ্বিধাবোধ করেননি। তিনি শেখ হাসিনাকে ‘লেডি ফেরাউন’ আখ্যা দিয়ে বলেন, “শিশুসহ লক্ষ মানুষকে গুলি করতেও তিনি পিছপা হননি। সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামে বিএনপির ‘আমরা বিএনপি পরিবার’-এর […]

সাটুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ৯ ডিসেম্বর. মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে একটি মানববন্ধন সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ গেইটের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য […]

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন গ্রেপ্তার

সাটুরিয়া প্রতিনিধি, ৪ ডিসেম্বর: স্কুলে আগুন ও ভাংচুর মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে আফাজ উদ্দিনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, সাটুরিয়া থানায় তিল্লি ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের শাহীন […]

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়ায় প্রস্তুতি সভা

সাটুরিয়া প্রতিনিধি, ৩ ডিসেম্বর. ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সাটুরিয়ায় প্রস্তুতি সভা মঙ্গলবার সকাল ১১ টার দিকে হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দোলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন […]

ইসকন নিষিদ্ধের দাবীতে সাটুরিয়ায় বিক্ষোভ

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ নভেম্বর. মানিকগঞ্জের সাটুরিয়ায় উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার সাটুরিয়া উপজেলার সাধারণ মুসল্লিরা। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা নামাজের পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে সর্বস্তরের মুসল্লিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। […]

শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে, সাদের স্বরণ সভায় বক্তারা

সাটুরিয়া প্রতিনিধি,, ২৯ নভেম্বর. বাংলাদেশ জমায়েত ইসলামী ঢাকা উত্তর অঞ্চল সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাদের লক্ষগুলো পূরণ করা আমাদের দায়িত্ব। শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদে […]

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ তিন ছাত্রের, দায়িত্ব নিলেন সাটুরিয়ার…

সাটুরিয়া  প্রতিনিধি, ২৭ নভেম্বর: জুলাই- আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ, য্বুলীগ ও পুলিশলীগের গুলিতে আহত তিনজনের পরিবারের দায়িত্ব নিয়েছেন সাটুরিয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। বুধবার সকালে উপজেলা মিনি হলরুমে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যত্থানে আহত ও শহীদদের স্বরণে তাদের স্বাজনদের উপস্থিতিতে স্বরণসভায় এসব কথা বলেন ইউএনও। […]

পুলিশ এখনও নিরপেক্ষতা অর্জন করতে পারেনি: সাটুরিয়া বিএনপির সভাপতি

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ নভেম্বর: সাটুরিয়া থানা পুলিশ এখনও নিরপেক্ষতা অর্জন করতে পারেনি। ৫ আগষ্টের আগে ও পরে আমরা বিএনপির নেতাকর্মী নিয়ে থানা পাহারা দিয়ে রক্ষা করলাম। সেই পুলিশ এখন আমারা কোন অভিযোগ দিলে, আমলে নেয় না বলে অভিযোগ করেছেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন। তিনি সোমবার দুপুরে সাটুরিয়া ডাক বাংলোতে এক […]

সাটুরিয়ায় মিনি তেলের পাম্পে আগুন

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ নভেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের হরগজ বাস ষ্টান্ডের অদুরে মেসার্স রাকিব এন্টার প্রাইজ নামে এক মিনি তেলের পাম্পে আগুন লেগে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। খরব পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে এ আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে […]