বাৎসরিক আর্কাইভ

2023

শিবালয়ে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

শিবালয় প্রতিনিধি, ৬ সেপ্টেম্বর: ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মানিকগঞ্জে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টার দিকে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান নালী পশ্চিম পাড়া বারোয়ারী হরিসভা সেবাশ্রমের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নালী পশ্চিম পাড়া বারোয়ারী হরিসভা […]

সাটুরিয়ায় পাটের গুদামে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষতি

সাটুরিয়া প্রতিনিধি, ১ সেপ্টেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের পল্লীসেবা বাস ষ্টান্ড এলাকায় আগুনে পুড়ে গেছে ২০ লক্ষ টাকার মালামাল সহ স্থাপনা। শুক্রবার সকাল ৬টার দিকে এই আগুনের সুত্রপাত হয়। এসময় পাটের গুদাম, ফলের গুদাম ও একটি ষ্টিল কারখানা মালামাল সহ পুড়ে যায়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ৩ ঘন্টা কাজ করে সকাল ৯ […]

সাটুরিয়ায় চোরাই পাওয়ার টিলারসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ আগষ্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া বেশ কয়েকটি পাওয়ার টিলার জব্দ করেছে পুলিশ। এ সময় চুরির অভিযোগে আন্তজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে সাটুরিয়া থানা চত্তরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সাটুরিয়া থানায় এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। মোহাম্মদ গোলাম […]

সাটুরিয়ায় জাতীয় শোক দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৫ আগষ্ট দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান শ্রদ্ধাঞ্জলি জানান। পরে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে শহীদ স্মৃতিস্তম্ভে স্থাপিত এই […]

জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে ওলামাদের নিয়ে আলোচনা সভা

অহিদুর রহমান রানা, ১৪ আগষ্ট: শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে ধর্মিয় নেতা ও আলেম ওলামাদের নিয়ে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়েছে। মানিকগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভাটি সোমবার বিকালে মানিকগঞ্জ কালেক্টরেট জামে মসজিদ এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ ইসলামিক […]

মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যু বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৩ আগষ্ট: সড়ক দূর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে। রবিবার (১৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্মৃতি চারন সভা শেষে স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন ও বৃক্ষ রোপন করা হয়। মানিকগঞ্জ প্রেসক্লাব,ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন […]

প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানী করা হবে, মানিকগঞ্জে –…

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ আগষ্ট: প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানী করা হবে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি শনিবার দুপুরে মানিকগঞ্জ আধুনিক ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা এখানো বাড়ছে। এর আগে কখনও এত ডেঙ্গু রোগীর সংখ্যা দেখিনি। দেশের প্রতিটি […]

সাটুরিয়ায় স্প্রে করে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ১২ আগষ্ট: মানিকগঞ্জে বেড়েছে স্প্রে করে ডাকাতি। এঘটনায় ডাকাতির প্র্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের বিল্লাল পাগালার আস্তনা সংগল্গন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, ডাকাতীর প্রস্তুতির সময় […]

সাটুরিয়ায় স্প্রে আতংক, এবার শিক্ষকের বাড়ি থেকে ১২ লক্ষ টাকার মালামাল লুট

সাটুরিয়া প্রতিনিধি, ৯ আগষ্ট: এবার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল কাসেমের বাড়ির জানালার লক ভেঙ্গে ঘরে চেতনাশক স্প্রে করে লুট করেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় ঘরে প্রবেশ করে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণালাংকার লুট করে নিয়েছে। একই রাতে প্রতিবেশি আঃ কুদ্দুসের বাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালাংকার লুট করে দৃবৃর্ত্তরা। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ […]

শিবালয়ে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার চার

শিবালয় প্রতিনিধি, ৮ আগষ্ট জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর এ আলম। গ্রেফতারকৃতরা হলেন- শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান, সজীব মিয়া, রুবেল মিয়া ও মোহাম্মদ বিজয় মিয়া। পুলিশ সূত্রে জানা […]