বাৎসরিক আর্কাইভ

2021

হরিরামপুরে শীতবস্ত্র বিতরণ

হারিরামপুর প্রতিনিধি: ২৯ জানুয়ারী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে হরিরামপুর উপজেলার মানিকনগর, গালা ও গোপীনাথপুর ইউনিয়েনে ২ সহ¯্রাধিক শীতার্ত মানুষের মাঝে এসব চাদর বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক একেএম ফজলুল […]

পাটুরিয়া প্রান্তেই প্রায় ৮ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায়

শিবালয় প্রতিনিধি, ২৯ জানুয়ারি: ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সাড়ে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দিন ভর যানবাহনের উপচে পড়া ছিল উভয় ঘাট […]

শিবালয়ে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির শাস্তির দাবীতে মানববন্ধন

শিবালয় প্রতিনিধি, ২৯ জানুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বিভিন্ন দুর্নীতির শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া গ্রামের ব্রিজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মালেক কাজী, আইয়ুব আলী, লাল মিয়া, শহর আলী, নুরজাহান বেগমসহ এলাকার […]

সাটুরিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ৮০ লাখ টাকার সিগারেট ডাকাতি, গ্রেফতার ৬

সাটুরিয়া প্রতিনিধি, ২৯ জানুয়ারি: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ার দোতরা নামক স্থান থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হওয়া ৮০ লাখ টাকার সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৬ জন আন্ত জেলা ডাকাত দলের সদস্যদেরও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত […]

ঘনকুয়াশার কারনে ৭ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু

শিবালয় প্রতিনিধি, ২৬ জানুয়ারী ঘনকুয়াশার কারনে ৭ ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১০ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ৩টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। বিআইডব্লিটিসি‘র আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত কওে বলেন, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট […]

মানিকগঞ্জে গাড়িচাপায় পথচারীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৫ জানুয়ারি: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় সোনিয়া (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার তরাব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার মৃত কখর উদ্দিনের মেয়ে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রবিবার দুপুরে তরাব্রীজ এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় […]

মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতি’র মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ জানুয়ারি: মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া (৫৫) নামে এক হাজতির’র মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে মারা যান তিনি। ৯ই জানুয়ারি থেকে মানিকগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন দুলাল মিয়া। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। মানিকগঞ্জের জেল সুপার মো. শহিদুল […]

ঘন কুয়াশার কারনে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিবালয় প্রতিনিধি, ২২ জানুয়ারি: ঘন কুয়াশার কারনে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে নৌ কর্তৃপক্ষ। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট বড় মিলে ৬টি ফেরি। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পরলে ফরি চলাচল বন্ধ রেখেছে বিষটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য আরিচা […]

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেনাবাহিনীর সাটুরিয়ায় শীতবস্ত্র…

সাটুরিয়া প্রতিনিধি, ২০ জানুয়ারি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী মানিকগঞ্জের সাটুরিয়ায়  শীতবস্ত্র বিতরণ করছেন। নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থপনায় ৮১ পদাতিক বিগ্রেডের অধীন্থ ২৮ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট মানিকগঞ্জের সাটুরিয়ার ধুল্যা বি এম উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে এই কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাসুদ পারভেজ, সাটুরিয়া ইউপি […]

প্রধানমন্ত্রীর তহবিল থেকে বালিয়াটীতে কম্বল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২০ জানুয়ারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জেলার সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বালিয়াটী ইউসিনয়ন পরিষদ চত্তরে কম্বল বিতরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। এতে বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন। এসময় […]