বাৎসরিক আর্কাইভ

2021

মানিকগঞ্জে দুই শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ মে মানিকগঞ্জের সদর ও হরিরামপুর উপজেলায় দুই শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) সকালে জেলার হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের গোপালপুর গ্রামে ও দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা গ্রামে পৃথক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হরিরামপুরের চালা ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে আবির হোসেন (১৬)। সে […]

সাটুরিয়ায় জলাতঙ্ক বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১৯ মে: জলাতঙ্ক নির্মূলে ব্যাপকহারে কুকুরের টিকাদান (৩য় রাউন্ড) কার্যক্রমের অবহিতকরণ সভা জেলার সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ মামুনুর উর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার […]

পাটুরিয়া – দৌলতদিয়া নৌরুট স্বাভাবিক থাকলেও ভোগান্তী মহাসড়কে

শিবালয় প্রতিনিধি, ১৮ মে: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার ভোর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় গতকালের চেয়ে কিছুটা যাত্রীদের কম চাপ রয়েছে। আজকে প্রতিটি ফেরিতে ৩০০-৪০০ শতাধিক যাত্রী পাটুরিয়া প্রান্তে নামতে দেখা গেছে। কর্তৃপক্ষ বলছেন, বেলা বাড়ার সাথে যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়ছে। এদিকে গণ পরিবহন বন্ধ থাকায় আজও হাজার হাজার যাত্রীরা […]

পাটুরিয়ায় – দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখো মানুষের চাপ বাড়ছে

শিবালয় প্রতিনিধি, ১৬ মে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। রবিবার ভোর থেকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। তবে পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করায় যাত্রীদের কোন দুর্ভোগ পোহাতে হচ্ছেনা। অপরদিকে গণ পরিবহন বন্ধ থাকায় এসব যাত্রীরা পড়েছেন বিপাকে। গণ পরিবহন বন্ধের পাশা- পাশি […]

দেশেই করোনার টিকা তৈরির চেষ্টা চলছে, মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৫ মে. স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশেই করোনার টিকা  তৈরীর চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তাছাড়া রাশিয়া, চায়না ও আমেরিকা থেকেও  টিকা আনার জোড় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শনিবার (১৫ মে) রাতে মানিকগঞ্জের গড়পাড়াস্থ মন্ত্রীর বাগানবাড়িতে  স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, […]

ঢাকা- আরিচা মহাসড়কের ৬ কিলোমিটার যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি, ১২ মে: ঢাকা- আরিচা মহাসড়কের ৬ কিলোমিটার সড়ক জুড়ে যানজটের দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে ঈদ ঘরমুখো হাজার হাজার মানুষ। দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। গত কয়েকদিন ধরে এই ঘাটে যাত্রী পারাপার ঠেকাতে ফেরি চলাচল বন্ধ রাখেন ঘাট কর্তৃপক্ষ। তবে সোমবার বিকেল থেকে পাটুরিয়া ফেরি […]

সাটুরিয়ায় অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোর বস্ত্র বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ১২ মে: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোর ব্যাক্তিগত উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ্য নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। বুধবার সকাল ১০ টার দিকে সাটুরিয়া উপজেলার রাইল্যার নিজ বাড়ীতে উপজেলার ৯টি ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক দুস্থ্য নারীদের মাঝে শাড়ি কাপর বিতরণ করেন। এ সময় ফুকুরহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান […]

ভিড় কমছে না পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে

মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ মে: ঢাকা আরিচা মহাসড়কের ২ টি স্থানে বিজিবির চেক পোস্ট থেকে পাটুরিয়াগামী গাড়ি ফিরিয়ে দেওয়ার পরও পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ভীড় কমছে না। মঙ্গলবার দিনভর হাজার হাজার যাত্রীদের ফেরি দিয়ে নদী পার হতে দেখা গেছে। তবে সকাল ৯ টা পর থেকে থেমে থেমে বৃষ্টি থাকায় ঈদ ঘরমুখো যাত্রীরা ভোগান্তীতে পড়ে। মঙ্গলবার সকাল থেকে […]

ওদের পেশা প্রাইভেটকারে যাত্রী সেজে অন্য যাত্রীকে জিম্মি করে মুক্তিপণ আদায়

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ মে: ঈদসহ বিভিন্ন উৎসবে কিছু চক্র প্রাইভেটকার ভাড়া করে যাত্রী সেজে পাশের যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা ওদের পেশা। ব্যবহৃত প্রাইভেট কার, লুন্ঠিত টাকা, স্টিলের পাইপ ও রশি দড়িসহ এমন চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ পুলিশ। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর […]

ঘিওরে মিনিবাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ঘিওর প্রতিনিধি, ১০ মে: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার সুহেল (২৫) এবং মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার নূরে আলম (৩৫)। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর হোসেন বলেন, সকালে […]