বাৎসরিক আর্কাইভ

2020

সাটুরিয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ জুলাই: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে নদী ভাঙ্গনে ৩ ইউনিয়নের ১২০ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী রিবতণ করা হয়েছে। উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের জালসুকা গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. […]

মানিকগঞ্জে যমুনার পানি ২১ সেমি বেড়েছে

শিবালয় প্রতিনিধি, ১৪ জুলাই : মানিকগঞ্জে যমুনা নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবারও জেলার অন্য নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছে। যুমনার আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে আগের ২৪ ঘণ্টায় যমুনায় ২১ সেন্টিমিটার পানি বাড়লেও তা বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত […]

মানিকগঞ্জে যমুনার পানি ২৪ ঘণ্টায় ১২ সেমি বেড়েছে

শিবালয় প্রতিনিধি, ১৩ জুলাই: মানিকগঞ্জে যমুনা নদীর পানি বাড়লেও এখনো তা বিদৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার আরিচা পয়েন্টে পানি সোমবার (১৩ জুলাই) সকালে আগের ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো বিপৎসমীর ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে […]

সিংগাইরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

সিংগাইর প্রতিনিধি, ১৩ জুলাই মানিকগঞ্জের সিংগাইর ইউনিয়নের বাস্তা বাসষ্ট্যান্ডে ইটভর্তি ট্রাক চাপায় মোস্তাফিজুর রহমান (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পার্শ্ববর্তী জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল […]

মানিকগঞ্জে ২৪ ঘন্টায় যমুনায় ১২ সেন্টিমিটার পানি বেড়েছে

শিবালয় প্রতিনিধি  , ১২ জুলাই: মানিকগঞ্জের যমুনা নদীর শিবালয়ের আরিচা পয়েন্টে ২৪ ঘন্টয় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়লেও বিপদসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ এ তথ্য জানিয়ে আরো বলেন, গত দুই দিন ধরে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন উপজেলার বিভিন্ন […]

ঘিওরে নৌকার হাট জমে উঠেছে

ঘিওর প্রতিনিধি, ১১ জুলাই: মানিকগঞ্জের ঘিওরে নৌকার হাট জমে উঠেছে। প্রতিবছর বর্ষা এলেই জেলার নিম্নাঞ্চলের মানুষ নৌকা হয় একমাত্র যানবাহন। ফলে শত বছর ধরে বর্ষার কয়েক মাস প্রতি বুধবার ঘিওর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের মাঠে চলে আসছে ঐতিহ্যবাহী নৌকার হাট। ক্রেতারা বলছেন গতবছরের চেয়ে এবার দাম বেশী আর বেপারীরা বলছেন করোনা ভাইরাসের প্রভাবে  কম দামে […]

মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ জুলাই : মানিকগঞ্জ সদর উপজেলায় আরতি রানী চক্রবর্তী (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরতি রানী চক্রবর্তী (৫০) সদর উপজেলার বরঘাটা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বাবুল চক্রবর্তীর স্ত্রী। শনিবার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকার একটি জলাশয় থেকে ঐ নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিহতের […]

মানিকগঞ্জে ৪ দিন পর ৬ সেন্টিমিটার পানি বেড়েছে

শিবালয় প্রতিনিধি, ১১ জুলাই: মানিকগঞ্জে যমুনা নদীর শিবালয়ের আরিচা পয়েন্টে ২৪ ঘন্টায় সকালে ৪ দিন পর ৬ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে পানি বাড়লেও বিপদসমীর ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আরিচা ঘাট পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ এ তথ্য জানিয়ে আরো বলেন, গত কয়েকদিন ধরেই পানি কমতে শুরু করেছিল। শনিবার […]

সাংবাদিক কাবুল উদ্দিন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১০ জুলাই: দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির মানিকগঞ্জ জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সে নিজ বাসাতে আইসোলেশনে আছেন। সাংবাদিক কাবুল উদ্দিন বলেন, করোনা টেস্ট করার করার পর শুক্রবার সকালে রিপোর্টে তার পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই অবস্থান করেছেন। তিনি মানিকগঞ্জের সকল সহকর্মী ও জেলার মানুষের কাছে দোয়া কামনা […]

ঘিওরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

ঘিওর প্রতিনিধি, ১০ জুলাই জেলার ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার সকাল ১১ টায় মারাত্নকভাবে আহত হয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত মোটর সাইকেল আরোহী মাহিন খান (১৯) ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামের মো. মৃত আবুবকর খান মজনুর ছেলে। বরঙ্গাইল হাইওয়ে […]