বাৎসরিক আর্কাইভ

2020

পূনর্বাসনের দাবীতে পৌর মেয়রের নিকট হকারদের স্মারকলিপি প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ জুলাই মানিকগঞ্জে উচ্ছেদকৃত ছিন্নমূল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জরুরী ভিত্তিতে পৌর হকার্স মার্কেটের নির্ধারিত জায়গাসহ, পুরাতন কাচাঁমালের আড়তে পূনর্বাসনের দাবীতে পৌর মেয়রের কাছে লিখিত আবেদন করেছে মানিকগঞ্জ হকার্স পূনর্বাসন ঐক্য পরিষদ। বুধবার দুপুরে নগর ভবনে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের কাছে তারা লিখিত আবেদন করেছেন। এসময় সংগঠনের আহবায়ক মো. জসিম উদ্দিন, সদস্য […]

শিবালয়ে যুবলীগের উদ্যোগে ত্রান বিতরণ বিতরণ

শিবালয় প্রতিনিধি ,২২ জুলাই। মানিকগঞ্জের শিবালয়ে ২ শতাধিক বর্নাত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা নাজমুল হুদা ওয়ারেছী চঞ্চলের উদ্যোগে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা যুবলীগ আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা এবং যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত […]

সাটুরিয়ায় সেবা মানব কল্যাণ কেন্দ্রের সংবাদ সম্মেলন

সাটুরিয়া প্রতিনিধি, ২২ জুলাই: সেবা মানব কল্যাণ কেন্দ্র নামে একটি সামাজিক সংগঠন বুধবার বিকালে সাটুরিয়া উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে এক সংবাদ সম্মেলণ করেছেন। সংস্থাটি উপজেলার বরাইদ ও দিঘুলিয়া ইউনিয়নে ২২৫টি স্যালো টিউবওয়েল স্থাপনের জন্য এ সংবাদ সম্মেলণের আয়োজন করে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ […]

হরিরামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

হরিরামপুর প্রতিনিধি, ২১ জুলাই: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ১৫০ জন বন্যা দুর্গত পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় ০৪ টি পরিবারের মধ্যে ১ বান্ডেল করে ঢেউটিন ও ৩ হাজার টাকাও তুলে দেয়া হয়। মঙ্গলবার দুপুরে কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ার চর গ্রামে প্রধানমন্ত্রীর পক্ষে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম প্রধান […]

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ জুলাই: শ্বাসকষ্ট নিয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে তাপস বণিক (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। তাপস বণিক মানিকগঞ্জ পৌর এলাকার পূর্বদাশড়া কালীখোলা এলাকার গনেশ বণিকের ছেলে। তিনি স্বর্ণের দোকানে কাজ করতেন। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশ্বাদ […]

সাটুরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু, ব্যবসায়ী নিখোঁজ

সাটুরিয়া প্রতিনিধি, ২০ জুলাই: জেলার সাটুরিয়া উপজেলার তিল্লীতে বন্যার পানিতে ডুবে মারা গেছে মো. হানিফ (৮) নামের এক শিশু। অপরদিকে নৌকাডুবিতে সিরাজ (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। মৃত শিশু হানিফ মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের বাজেয়াপ্ত ভাটরা গ্রামের চাঁন মিয়ার ছেলে। নি‌খোঁজ ব্যবসায়ী সিরাজ (৩৫) সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের কাকরাইত গ্রামের বারেক মিয়ার ছেলে। তিল্লি ইউনিয়ন […]

মানিকগঞ্জে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ জুলাই: মানিকগঞ্জে দুইজন নার্সসহ নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীয় সংখা দাঁড়ালো ৮০৯ জনে। সোমবার (২০ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সিংগাইর উপজেলায় তিনজন, শিবালয়ে একজন, ঘিওর উপজেলায় দুইজন, […]

মানিকগঞ্জে ৪ দোকানীকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ জুলাই মানিকগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না কওে বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দুধ বাজার, হিজুলি, মকিমপুর ও ঘোস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল ৪ ব্যবসায়ীকে ১১ হাজার জরিমানা ও আদায় করেন। অভিযানে […]

মানুষ আসলে পাখি

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু, ২০ জুলাই: ৫৮টি বছর,অনেক দিন,অনেকগুলো দিন। আমার এই দীর্ঘ জীবনে কত আপন মানুষ হারিয়ে গেছে,চলে গেছেন না ফেরার দেশে।  বাবা মা চলে গেছেন দুই যুগ আগে। শৈশবের খেলার সাথী,স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীদের অনেকেই আজ নেই । আমাদের বাড়ির সামনের খরস্রোতা খালে তখনও পাকা ব্রিজ হয়নি। খেয়া নৌকায় এপার-ওপার যেতাম, কখনোবা এমনিতেই বসে […]

মানিকগঞ্জে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধারসহ চোর গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ জুলাই: মানিকগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের প্রধান মাসুদ সরকার (২০)কে গ্রেফতার করেছে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার নের্তৃত্বে মানিকগঞ্জ থানা পুলিশ । শনিবার মধ্যরাতে অভিযান চালিয়েতাকে গ্রেফতার করা হয় । অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, পিপিএম, বলেন, মানিকগঞ্জ ‘ল’ একাডেমি মার্কেটের ওয়ালিদ মটরস মোটরসাইকেল শো-রুমে শনিবার মধ্যরাতে চোর […]