বাৎসরিক আর্কাইভ

2020

মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরের ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

ঘিওর প্রতিনিধি, ১৩ আগষ্ট: সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ৯ম মৃত্যৃ বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থল ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকায় নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বৃক্ষ রোপন করেন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এর আগে, নিরাপদ সড়ক, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া রেললাইন স্থাপন এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু […]

অবৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে ৭ জেলেকে অর্থদন্ড

শিবালয় প্রতিনিধি, ১৩ আগষ্ট: জেলার শিবালয় উপজেলায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ৫ হাজার তিনশো টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত সাহেলী চক এলাকায় নিষিদ্ধ জালের অভিযান শেষে শিবালয় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। শিবালয় উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মো. […]

হরিরামপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় কুচিং সেন্টারের শিক্ষকসহ ৮ জনকে…

হরিরামপুর প্রতিনিধি, ১২ আগষ্ট: জেলার হরিরাপমুরে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে দুই কোচিং সেন্টারের শিক্ষকসহ ৮ ব্যক্তিকে ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার দুপুরে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ও লেছড়াগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন। সহকারি কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোচিং […]

ঘিওরে কারেন্ট জাল বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে অর্থদন্ড

ঘিওর প্রতিনিধি, ১২ আগষ্ট: মানিকগঞ্জের ঘিওরে অভিযান কারেন্ট জাল বিক্রির দায়ে ৬ জন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস অফিসের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে ঘিওর বাজারে অভিযান চালিয়ে দুই লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৬ জনকে আটক করে। পরে বুধবার বিকালে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ভ্রাম্যমান আদালত […]

পোনা মাছ বিক্রির দায়ে মানিকগঞ্জে ২ মাছ বিক্রেতাকে কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি , ১১ আগষ্ট: মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা আড়ৎ ও নয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে রুই ও কাতল ও মৃগেল অবৈধ পোনা মাছ (৯ ইঞ্চির ছোট) বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন পৃথক অভিযান পরিচালনা […]

বালিয়াটী বাজারের বর্ধিত অংশ উদ্বোধন

সাটুরিয়া প্রতিনিধি, ১০ আগষ্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটী নতুন বাজারের বর্ধিত অংশ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে  বালিয়াটী বাজারের এ বাজারের বর্ধিত অংশ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ […]

সিংগাইরে ভোক্তা অধিকারের চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিংগাইর প্রতিনিধি ১০ আগষ্ট: মানিকগঞ্জের সিংগাইরে ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগে চার প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কাযালয় সিংগাইর উপজেলার ইসলাম নগর, জয়মন্টপ ও ভূমদক্ষিণ বাজারে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে […]

বালিয়াটীতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানাবিক সহায়তা প্রদান

সাটুরিয়া প্রতিনিধি, ১০ আগষ্ট: মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নের ৩ শতাধিক বন্যার্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকাল সোয়া ৪ টার দিকে বালিয়াটী পরিষদ প্রাঙ্গনে ১০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট […]

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা মাদক মামলায় জেলে

মানিকগঞ্জ প্রতিনিধি, ৯ আগষ্ট: মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খান মাদক মামলায় ৩ মাসের জেলে  দেওয়া হয়েছে। শনিবার (৮ আগষ্ট)  সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হামজা খান মানিকগঞ্জ পৌরসভার মৃত মালেক খানের ছেলে। ৮ […]

সাটুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সাটুরিয়া প্রতিনিধি, ৮ আগস্ট: মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে রবিউল ইসলাম (৭) এবং মো. জামাল হোসেন (৬৫)। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। সাটুরিয়া থানার এসআই সামছুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়ার হরগজ পূর্বনগর মসজিদের সামনের সড়কে শিশু রবিউল […]