বাৎসরিক আর্কাইভ

2020

শিবালয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শিবালয় প্রতিনিধি, ২৭ আগষ্ট: ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষ (৫০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বাসুদেব সিনহা বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে খোঁজ নিয়ে […]

শিবালয়ে মাছ ধরার নৌকা ডুবি, নিখোঁজ এক

শিবালয় প্রতিনিধি, ২৬ আগস্ট. মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়ার মাঝামাঝি স্থানে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শরীফ (৩২) নামে একজন নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার সাথে থাকা অপর দুইজন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, বুধবার সকাল ১০ টার দিকে শরীফসহ মোট […]

পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

শিবালয় প্রতিনিধি, ২৬ আগষ্ট: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার উত্তাল ঢেউ আর বৈরি আবহাওয়ার কারণে লঞ্চ পারাপার বন্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০ টা থেকে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়। পাটুরিয়া লঞ্চ ঘাট সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, এ নৌরুটে ১৬ টি লঞ্চ চলাচল করছে। বুধবার সকাল থেকে পদ্মা নদীতে বাতাসের কারণে […]

শিবালয়ে অবৈধ জাল ব্যবসায়ীদের অর্থদন্ড

শিবালয় ২৫ আগষ্ট: মানিকগঞ্জের শিবালয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ অবৈধ জাল ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভোর ৬ টা থেকে দুপুর পযন্ত শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন শিবালয় মৎস্য আড়ত, বারাদিয়া বাজার, জাফরগঞ্জ হাট, নয়াবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় নয়াবাড়ি এবাদত হোসেনের দোকান ও বাড়ি হতে […]

মানিকগঞ্জে ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাটুরিয়া প্রতিনিধি, ২৫ আগষ্ট: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় রাইজিং স্পিনিং মিলস্ এর শ্রমীকেরা ইনক্রিমেন্টের দাবিতে  ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত দুইঘন্টা যাবৎ প্রতিষ্ঠানটির শ্রমীকরা বাৎসরিক ইনক্রিমেন্টের দাবিতে এই সড়ক অবরোধ করেন।  এতে ঢাকা- আরিচা মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট লেগে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমীকরা ফ্যাক্টরী গেটে প্রতিষ্ঠানটির উর্ধ্বতন […]

সিংগাইরে ৩৯ লক্ষ টাকাসহ ই- ভ্যালির ৩ কর্মী আটক

সিংগাইর প্রতিনিধি, ২৪ আগষ্ট: মানিকগঞ্জের সিঙ্গাইর ই -ভ্যালির নাম ভাঙ্গিয়ে ব্যবসা করার দায়ে তিন কর্মীকে প্রায় ৩৯ লাখ টাকাসহ আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের পারিল বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির স্থানীয় অফিস থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট   রুনা লায়লা। আটককৃতরা […]

মানিকগঞ্জে লোকসানের মুখে পাট চাষিরা

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ আগষ্ট: মানিকগঞ্জে চলতি মৌসুমে পাটের বাজার ভাল থাকলেও আশানুরুপ ফলন না হওয়ায় লোকসানের মুখে পড়েছে পাটচাষিরা। এবার ভয়াবহ বন্যার কারনে বেশীর ভাগ কৃষকই পাট কাটতে পারেনি। পানির নিচে দীর্ঘদিন পাট থাকায় পাট গাছ পচে গিয়ে এ লোকসানের মুখে পড়েছে। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় বিভিন্ন জাতের ৩ হাজার ৬০০ […]

ঘিওরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ঘিওর প্রতিনিধি, ২৪ আগষ্ট: ঘিওর উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা কাযালয়ের যৌথ অভিযান পরিচালনা করে ৮ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ও আদায় করেছে। সোমবার দুপুরে ঘিওর উপজেলার তেরশ্রী, পঞ্চরাস্তার মোড় ও ঘিওর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার দায়ে ৮ প্রতিষ্ঠানকে ৩৫ […]

মানিকগঞ্জে ক্রিকেটার ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি ,২৪ আগস্ট: মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সোমবার দুপুরে কোয়াবের উদ্যোগে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, আম্পায়ারসহ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ও স্থানীয় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মধ্যে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কোয়াবের কেন্দ্রীয় সভাপতি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সাবেক জাতীয় ক্রিকেটার এএম নাঈমুর রহমান দুর্জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন […]

হরিরামপুরে পোনা মাছ বিক্রির দায়ে ৫ মাছ ব্যবসায়ীকে জরিমানা

হরিরামপুর প্রতিনিধি, ২৪ আগষ্ট মানিকগঞ্জের হরিরামপুরে পোনা মাছ বিক্রির অপরাধে ৫ জন মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমাবার সকালে উপজেলার ঝিটকা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. বিল্লাল হোসেন। অভিযানে ৫ জন জেলের কাছ থেকে প্রায় ৪ মন পোনা মাছ জব্দ করা হয়। পোনা মাছ আরোহী ৫ জনকে মৎস্য […]