বাৎসরিক আর্কাইভ

2020

সাটুরিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করনীয় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২২ ডিসেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা হয়। সভায় বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, ইফামার মাস্টার ট্রেইনার আশরাফুল […]

বালিয়াটীতে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২২ ডিসেম্বর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে বালিয়াটী ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫০ জনের মাঝে এই কম্বল রিতরণ করা হয়। বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, […]

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ২০ ডিসেম্বর: মানিকগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুর ৩ টার দিকে সাটুরিয়া উপজেলা চত্তরে বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায়  দৈনিক দেশ রুপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা […]

করোনা অনেক দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৯ ডিসেম্বর: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস পৃথিবীকে বিপর্যস্ত করে দিয়েছে। যে সকল দেশে করোনা নিয়ন্ত্রণ হয়নি সেসকল দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই দেশের উন্নয়ন থেমে গেছে, জীবনযাত্রা বন্ধ হয়ে গেছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি ভাল আছে।  অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সূচক ৫ শতাংশ বেশি আছে। […]

সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সাটুরিয়া প্রতিনিধি, ১৮ ডিসেম্বর: মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া গ্রামের সবুজ বাংলা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে এ সংবর্ধনা মতবিনিয় সভা অনুষ্টিত হয়। সংঘের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. […]

করোনা নিয়ন্ত্রণ আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে- সাটুরিয়ায়…

সাটুরিয়া প্রতিনিধি, ১৭ ডিসেম্বর: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ন্ত্রণ আছে বলেই পদ্মা সেতু সমাপ্ত হচ্ছে। শেখ হাসিনার নের্তৃত্বে করোনা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা। তিনি বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া চামুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪টি উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরো […]

শিবালয়ে বিজয় দিবসে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ

শিবালয় প্রতিনিধি, ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে মানিকগঞ্জের শিবালয়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘সংকল্প’ নামক একটি সামাজিক উন্নয়ন সংগঠন। বুধবার  দুপুরে উপজেলার শিবালয় মোহামেডান ইয়ুথ ক্লাব প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়ান ইঞ্জিনিয়ার্স ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়ান প্লাসের অর্থায়নে দু’শ দুস্থ মানুষের হাতে এ শীতবস্ত্র তুলে দেয়া হয়। এ সময় […]

করোনায় বিশ্ব অর্থনীতি স্থবির আর বাংলাদেশ ৫ ভাগ এগিয়েছে – মানিকগঞ্জে…

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ ডিসেম্বর: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন,  ‘করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে স্থবিরতা।  আমিরিকা অর্থনীতিতে ১৫ ভাগ এবং ভারত সাত ভাগ পিছিয়েছে। আর বাংলাদেশ সেখানে পাঁচ ভাগ এগিয়েছি। তিনি বুধবার দুপুর আড়াইটার দিকে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আশাকরি […]

মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৬ ডিসেম্বর মানিকগঞ্জে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার  সকালে  বীর শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক সম্বলিত শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারী-বেসরকারী অফিসের  কর্মকর্তা – কর্মচারী সর্বপরি সর্বস্তরের মানুষ […]

বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ

সাটুরিয়া প্রতিনিধি, ১৬ ডিসেম্বর: মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্বৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছেন। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্বৃতিসৌধে সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যগণ পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সাটুরিয়া প্রতিনিধি সোহেল রানা খান, এসএ টিভি ও দৈনিক দেশ রুপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি […]