বাৎসরিক আর্কাইভ

2020

হরিরামপুরে শিশু ধর্ষন মামলায় গ্রেপ্তার ৩

হরিরামপুর প্রতিনিধি, ৮ অক্টোবর: মানিকগঞ্জের হরিরামপুরে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামী জামিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মুঈদ চৌধুরী জানান, পদ্মার দুর্গম চরাঞ্চলে ওই শিশু ধর্ষণের ঘটনা ঘটলেও তাদের অজানা ছিলো।তিনদিন পর মঙ্গলবার বিকালে শিশুটির বাবা থানায় মামলা দযের করেন।এরপরই আসামীদের গ্রেফতারে […]

মানিকগঞ্জে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৭ অক্টোবর: মানিকগঞ্জে সদরের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ বিষয়ে মানসম্মত সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় এ কর্মশালাটি  বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে  প্রধান […]

হরিরামপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

হরিরামপুর প্রতিনিধি, ৭ অক্টোবর: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নতুনহাট বালিয়াচর এলাকায় ধর্ষণের শিকার হয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ বছরের এক শিশু। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক জামির হোসেন (৪০) নামে ওই এলাকার এক ব্যক্তি। বুধবার দুপুরে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস-তদন্ত) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা […]

নারী ও শিশু ধর্ষকদের শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানবন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি,৭ অক্টোবর: নারী ও শিশু ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে মানিকগঞ্জে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন ব্ল্যাক মিরর ফেসবুক গ্রুপ। বুধবার দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন গ্রুপটির এডমিন নুসরাত ইতি, সদস্য রাফসান ফয়সাল, আব্দুল্লাহ আল নোমান, আফসানা ইসলাম, বৃষ্টি আক্তার এবং আল রাফি। বক্তারা বলেন, অতি সম্প্রতি দেশে নারী […]

মানিকগঞ্জে ১০ বন্ধ থাকার পর নমুনা সংগ্রহ শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি, ৬ অক্টোবর: মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে   করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ১০ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে  শরু হয়েছে। মঙ্গলবার  দুপুরের দিকে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা স্ংগ্রহকারী দুইজন টেকনোলজিস্ট করোনা ভাইরাসে আক্রান্ত থাকায় নমুনা সংগ্রহ বন্ধ ছিল। তারা […]

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ অক্টোবর: মানিকগঞ্জে ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য সেবা প্রদানকারীদের কোভিড-১৯ বিষয়ে মানসম্মত সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) […]

শিবালয়ে অজ্ঞান পাটির ৫ সদস্য গ্রেপ্তার

শিবালয় প্রতিনিধি, ৫ অক্টোবর মানিকগঞ্জের শিবালয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,পার্শ্ববর্তী উপজেলার ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামের আব্দুল আজিজ চৌধুরীর ছেলে মো. রাজ্জাক চৌধুরী (৩৫) ও তার ভাই ফারুক চৌধুরী (৪০), রাজবাড়ী সদর এলাকার আলাদীপুর এলাকার মৃত হয়রত মিয়ার ছেলে […]

ধর্ষকদের প্রেপ্তারের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ৫ অক্টোবর: ধর্ষকদের প্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা। সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে  ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়। এতে  বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, যুবনেতা নাজমুল রাজু […]

সিংগাইরে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পেতে মানববন্ধন

সিংগাইর প্রতিনিধি, ৪ অক্টোবর : মানিকগঞ্জের সিংগাইরে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে জামসা ইউনিয়নবাসী। রোববার বেলা ১২টার দিকে জামসা ইউনিয়নের দক্ষিণ মাটিকাটা বাজারে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোসলেম মোল্লা, মাটিকাটা বাজার কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, ইউপি সদস্য জাফর আলী, আব্দুস সালাম, রফিকুল ইসলাম […]

মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ অক্টোবর: মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ি এলাকায় মাদক সেবনের দায়ে মতিয়ার রহমান (২৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই কারাদণ্ড দেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকবাল হোসেন বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে হেরোইন সেবনরত […]