হজযাত্রী ও প্রবাসীদের দুর্ভোগ কমাতে উদ্যোগ নেবেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৩ ফেব্রুয়ারি:

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সামনে যেহেতু হজ্ব মৌসুম, তাই হজ্ব যাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের দুর্ভোগ কমাতে কাজ করব।

তিনি সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের সার্কিট হাউজে তার নির্বাচনী নিজ এলাকা মানিকগঞ্জ- ৩ আসনে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিয় সভায় এসব কথা বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, যেহেতু মুন্সিগঞ্জে একটি আন্তর্জাতিক বিমান বন্দর হয়নি, সেখানে মানিকগঞ্জের পাটুরিয়া- আরিচা ফেরিঘাটের নিকটে একটি বিমান বন্দর তৈরি কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আলোচনা করে সিদ্ধান্ত নিব।

তাছাড়া মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি, তেওতা জমিদার বাড়ি এবং নৌ ঘাট কেন্দ্রিক, পদ্মা ও যমুনা নদী কেন্দ্রিক পর্যটন এলাকা করার জন্য ইতোমধ্যে আলোচা হয়েছে।

আফরোজা খানম রিতা আরো বলেন, আমি মন্ত্রী হওয়ার পর মাত্র ৩ দিন অফিস করেছি। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও আমাদের মিটিং হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিত্বে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনাল কিভাবে সচল করা যায়, সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। আগের সরকার অনেক কাজ বাকী রেখে গেছে। সেই কাজ আমরা শুরু করেছি।

তাছাড়া আমার পিতা হারুণার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ- ৩ থেকে একবার এবং মানিকগঞ্জ -২ আসন থেকে ২ বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি মন্ত্রীও ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজও আমি করব।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬।

আরো পড়ুুন