সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী

সাটুরিয়া প্রতিনিধি, ১৩ ডিসেম্বর:

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২৭) নির্বাচনে সভাপতি পদে (দৈনিক সমকালের) সাটুরিয়া প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক দেশ রূপান্তর, এস এ টিভির) মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সারে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামের মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধা সাড়ে ৫টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. শহিদুল ইসলাম খোকন (আলোকিত বাংলাদেশ ) পান ৫ ভোট।

সহ সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শহীদ (দৈনিক যায়যায়দিনের) সাটুরিয়া প্রতিনিধি ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো. মঈনুল ইসলাম (দৈনিক আমাদের সময়ের) সাটুরিয়া প্রতিনিধি পেয়েছেন ৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. মাহমুদুল হাসান মনি (দৈনিক বাংলার) সাটুরিয়া প্রতিনিধি ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্ধী প্রার্থী আব্দুস ছালাম সফিক (বাংলাদেশের প্রতিদিনের) সাটুরিয়া প্রতিনিধি পেয়েছেন ৭ ভোট।

এর আগে বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ( দৈনিক দেশ রূপান্তর এবং এস এ টিভির) মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী, যুগ্ম সম্পাদক পদে মো. আল মামুন (দৈনিক স্বাধীন বাংলার) সাটুরিয়া প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম সিরু (দৈনিক খোলা কাগজের) সাটুরিয়া প্রতিনিধি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান রানা (দৈনিক জনকণ্ঠ এবং এনটিভির) সাটুরিয়া প্রতিনিধি, দপ্তর সম্পাদক পদে মো. হৃদয় মাহমুদ রানা (দৈনিক সকালের সময়ের) জেলা প্রতিনিধি।

সাংগঠনিক ৮টি পদের মধ্যে ৩ টি পদে নির্বাচন হয়েছেন বাকী ৫ টি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের ২০ জন সদস্যের মধ্যে ২০ জনই ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করেন শহীদুল ইসলাম সুজন, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আশরাফুল আলম লিটন এবং জাহিদুল হক চন্দন।

এর আগে সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে বার্ষিক সাধাণ সভা অনু্িষ্ঠত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম গোলাম ছারোয়ার ছানো।

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আবুল বাশার আব্বাসী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ।

আরও বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সিনিয়র সদস্য মোহাম্মদ লুৎফর রহমান, মো. শহিদুল ইসলাম খোকন।

এসময় ঘিওর, দৌলতপুর, ধামরাই উপজেলাসহ পার্শবর্তী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৩ ডিসেম্বর ২০২৫।

আরো পড়ুুন