প্রতিনিধি, ৭ জুলাই:
জেলার সাটুরিয়ায় সন্ত্রাস বিরুধী মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাটুরিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃতরা আওয়ামী লীগ নেতাকর্মীরা হচ্ছেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন বাকা (৫৬, , সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক(৪৫), সাটুরিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মোঃ হেলাল উদ্দিন(৫৪), সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বি(২৬।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, সন্ত্রাস বিরুধী মামলা নং ০৬, তারিখ ২-৭-২৫ এ মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে আসামী দেখিয়ে সোমবার সন্ধায় মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য বিগত ২ জুলাই কোন একসময় ঢাকা আরিচা মহাসড়কে সরকার বিরুধী একটি মিছিল বের করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের নেতৃত্বে। এ ঘটনায় ঐ দিন রাতেই সাটুরিয়া থানার এসআই আবু রায়হান সাটুরিয়া থানায় বাদী হয়ে সন্ত্রাস বিরুধী মামলা দায়ের করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ জুলাই ২০২৫।