সাটুরিয়া প্রতিনিধি, ১০ জুন.
মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেনন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি মানিকগঞ্জ এর উপ পরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছা: তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষিবিদ ড. মোছাঃ মমতাজ সুলতানা, সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তাহমিনা শহীদসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে প্রেগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড করাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকসহ, বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১০ জুন ২০২৬।