সাটুরিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ নেতা গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ১৪ আগষ্ট:

মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেতারকৃতরা ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

সাটুরিয়া থানা পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও দড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের ৩ নেতাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৫৫), দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৪৫)।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান কে গোলড়া সন্ত্রাস বিরুধী মামলা এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবহান এবং দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী কে দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগুন দেবার মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ আগষ্ট ২০২৫।

আরো পড়ুুন