মানিকগঞ্জের কৃষ্ণপুর অগ্রণী ব্যাংক শাখায় ঘুষ ছাড়া একাউন্ট খোলাও দায়

  
মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর  ইউনিয়নে অবস্থিত অগ্রণী ব্যাংকে শাখা  ঘুষ ছাড়া একাউন্ট খোলাও
দায়।
এ ব্যাংকে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি যেন এখন অপেন সিক্রেট।

ব্যাংকের কর্মকর্তাদের
নির্দেশে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরাও সরাসরি এসব ঘুষ গ্রহণ করছে
।
এক হাজার থেকে দেড়
হাজার টাকা পর্যন্ত উৎকোচ না দিলে ব্যাংকে নতুন একাউন্ট করা ও তার চেক বই মিলে না
। নতুন একাউন্ট খুলার জন্যে ২০০ থেকে ৫০০ টাকা এবং তাৎক্ষনিকভাবে চেক বই পাওয়ার জন্যে
৫০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদেরকে
।
সোমবার দুপুরে সরেজমিনে
ব্যাংকে গেলে দেখা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আবুল হাসান নতুন একাউন্ট
খুলার কাজ করছেন ব্যাংকের অন্য কর্মকর্তার টেবিল চেয়ারে বসে
। এতে করে যে কোনো
কাজের জন্যে তাকে বাড়তি টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ সাধারণ গ্রাহকদের
।
কৃষ্ণপুর উত্তর পাড়া
গ্রামের সফিউদ্দিনের পুত্র  মোমিন মিয়াকে ৬ (অক্টোবর) রোববার সকালে ব্যাংকে যান একাউন্ট খুলতে। এসময় ব্যাংকে একাউন্ট
করতে ২০০ টাকা ঘুষ প্রদাণ করেন মোমিন মিয়া
। পরে একাউন্টের চেক বই পাওয়ার জন্যে আরও ৫০০ টাকা দিতে
হয় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য সৈকত শরিফকে
।

এভাবে বিভিন্ন অনিয়মের
মধ্য দিয়েই ব্যাংকের কার্যক্রম চলছে বলে জানান আটিগ্রাম বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক
এক ব্যবসায়ী
। টাকা ছাড়া ব্যাংকে কোন কাজ হয়না অথবা কাজ হলেও প্রচুর হয়রানিতে পড়তে হয় বলেও মন্তব্য
করেন ওই ব্যবসায়ী
।
এ ব্যাপারে আনসার
সদস্য সৈকত শরিফ জানান
, ব্যাংকের ভারপ্রাপ্ত
ম্যানেজারের দায়িত্বে থাকা হাবিবুর রহমান চেক বই সই করেন
। এছাড়া যাবতীয় অন্যান্য
কাজ করে দেন তিনি
। এর জন্যে তিনি ৫০০ টাকা নিয়েছেন। তার ওই টাকার বড় একটি অংশ হাবিবুর রহমানকে দিতে হয়
বলেও জানান তিনি
।
এ বিষয়ে ভারপ্রাপ্ত
ম্যানেজার হাবিবুর রহমান জানান
, ব্যাংকের ম্যানেজার
প্রশিক্ষনজনিত কারনে ব্যাংকের বাইরে
থাকায় বর্তামানে তাকে ম্যানেজার (ভারাপ্রাপ্ত)দায়িত্ব পালন করছি। তবে ব্যাংকে একাউন্ট খুলতে ও চেক বই দেওয়ার সময় গ্রাহকদের নিকট থেকে টাকা আদায় করা হচ্ছে তা তার
জানা  নেই।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯
অক্টোবর/ ২০১৭।
 আরও পড়ুন:

ঘিওরে ৮ মাসের শিশু কন্যা কে পানিতে ফেলে হত্যার অভিযোগ

আরো পড়ুুন