সাটুরিয়ায় রিতার পক্ষে জিয়া পরিষদের গণ মিছিল

সাটুরিয়া প্রতিনিধি, ৬ ফেব্রুয়ারি.

মানিকগঞ্জ- সাটুরিয়া ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে সাটুরিয়া জিয়া পরিষদের নেতৃত্বে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়ার চামুটিয়া- হান্দুলিয়া গ্রাম থেকে শুরু হয়ে সাটুরিয়া বাজার সড়ক, থানা সড়ক হয়ে সিনেমা হল সড়ক হয়ে সাটুরিয়া হাটের প্রতিটি সড়ক প্রদক্ষিণ করে।

গণ মিছিলে উপস্থিত ছিলেন নব গঠিত জিয়া পরিষদের সাটুরিয়া শাখার সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান, সহ সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ আরও অনেকেই।

গণ মিছিলে সাটুরিয়ার ৯টি ওয়ার্ড থেকে জিয়া পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ ফেব্রুয়ারি ২০২৬।

আরো পড়ুুন