সাটুরিয়ায় মুক্তিযোদ্ধা পরিবার ফেরত পেল ৫ শতাংশ ভুমি

সাটুরিয়া  প্রতিনিধি, ২২ জুন:

মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ ইউনিয়নের হরগজ গোসাই নগর গ্রামের  প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবার দখল হয়ে যাওয়ার ৫০ বছর পর  বসত ভিটার পাঁচ শতাংশ ভুমি ফেরত পেয়েছে। এর আগে অনেক হুমকি ধামকি পোহাতে হয়েছে ও  থানা পুলিশ পর্যন্ত যেতে হয়েছে ওই মুক্তিযোদ্ধা  পরিবারকে। দুই দফা গ্রাম্য সালিশ  করে অবশেষে শনিবার বিকালে গ্রাম্য সালিশের মাধ্যমে  বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

বিষয়টি  রোববার  নিশ্চিত করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দি খানের স্ত্রী হাজেরা খানম। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় মাতাব্বর আব্দুর রাজ্জাক বিডিআর (অব:) বলেন , প্রয়াত বীর  মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান ছিলেন আমাদের গর্ব। তার পরিবারের দীর্ঘ ৫০ বছরের সমস্যা গ্রাম্য সালিশে নিষ্পত্তি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আরএই কাজে আমাকে যারা সহায়তায় করেছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি।

অভিযুক্ত মো. ইউসুফ খান বলেন, আর এস পর্চায় জটিলতা থাকায় পারিবারিক ঝামেলা দীর্ঘদিন যাবত চলে আসছিল কিন্তু গ্রাম্য সালিশে দীর্ঘদিনের এই ঝামেলা সমাধান হয়েছে বলে জানান তিনি।

সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও  সাবেক সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ,খ,ম  নুরুল হক বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খানের পরিবার একটি শহীদ পরিবার।তার ভাই জসিম মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন।  এতোদিন এই পরিবারের উপরে যে অবিচার করা হয়েছে তার তীব্র নিন্দা জানান তিনি। তবে গ্রাম্য সালিশের মাধ্যমে দীর্ঘদিনের এই বিবাদ মীমাংসা হওয়ায় সংশ্লিষ্ট সকলকেই  ধন্যবাদ জানান তিনি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ জুন ২০২৫।

আরো পড়ুুন