সাটুরিয়ায় ফুলেল শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাটুরিয়া  প্রতিনিনিধি, ১৪ ডিসেম্বর:

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক গভীর শোক ও বেদনার স্মারক। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিকসহ নানা পেশার বুদ্ধিজীবীদের। জাতিকে মেধাশূন্য করার সেই নৃশংস হত্যাযজ্ঞ আজও ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত।

সাটুরিয়ায় ফুলেল শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্বে পুষ্প স্থবক অর্পণ করা হয়।

প্রথমে সাটুরিয়া উপজেলা পরিষদ পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের প্রশাসক মো. ইকবাল হোসেন নেতৃত্বে শহীদ স্মৃতিস্তম্বে পুষ্প স্থবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংঘঠন সম্মান পদর্শন করেন।

এসময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনা (ভ‚মি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানর অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া তাবাসসুমসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভাা বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়ার মাহফিল আয়োজন করা হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৪ ডিসেম্বর ২০২৫।

আরো পড়ুুন