সাটুরিয়ায় পিএমকে’র ফ্রি মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ প্রতিনিধি, ১১ মে.

​মানিকগঞ্জের সাটুরিয়ায় সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)।

আজ (১০ মে) রবিবার সংস্থাটির সাটুরিয়া শাখা কার্যালয়ে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।

​জানা গেছে,​উক্ত ক্যাম্পে চক্ষু,মেডিসিন, গাইনি,চর্ম ও যৌন,শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করা হয়। প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবার আওতায় আনা হয়েছে।

​সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন:​ডাঃ মনোজ সিনহা (মেডিসিন বিশেষজ্ঞ) ​ডাঃ মোছাঃ নাসরিন আকতার (গাইনি বিশেষজ্ঞ),​ডাঃ প্রিয়াংকা রায় (শিশু বিশেষজ্ঞ),ডাঃ আবদুল আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ),​ডাঃ জহির উদ্দিন (সার্জারি বিশেষজ্ঞ),​ডাঃ জিয়াউল হাসান ও ডাঃ বিপুল চন্দ্র দাস (চর্মরোগ বিশেষজ্ঞ) সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃ মাসুদ রানা, ডাঃ তারেক ফয়সাল ও ডাঃ এহসানউল্লাহ শুভ।

​পিএমকে-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রশিদ বলেন, দেশজুড়ে আমাদের প্রতিটি শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ সাটুরিয়া শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন,জীবনরক্ষাকারী
ঔষধ এবং চোখের রোগীদের জন্য চশমা ও ড্রপ দেওয়া হয়েছে।

​শাখা ব্যবস্থাপক শরিফ চাকলাদার সংস্থার দীর্ঘ পরিক্রমা তুলে ধরে বলেন, ১৯৮৭ সাল থেকে পিএমকে উন্নয়নের পাশাপাশি মানবিক কাজ করে আসছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা এবং গর্ভবতী মায়েদের সেবায় আমরা বদ্ধপরিকর।

​জোনাল হিসাব-রক্ষক মোঃ আবু সাঈদ সোহাগ জানান,গ্রাহকদের পাশাপাশি এলাকার সকল অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই প্রতি বছর এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

উক্ত ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইটি অফিসার নুরুজ্জামান,হিসাব রক্ষক আমিনা খানমসহ শাখার অন্যান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুুন