সাটুরিয়ায় ধানের শীষের পক্ষে দিন–রাত মাঠে ছাত্রদল নেতা আসিফ

সাটুরিয়া প্রতিনিধি, ৮ ফেব্রুয়ারি.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানের শীষের পক্ষে টানা গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম আসিফ।

তিনি তার সমর্থকদের নিয়ে ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের কাছে পৌঁছাতে দিন-রাত মাঠে রয়েছেন তিনি।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে প্রচারে সক্রিয় ভূমিকা পালন করছেন রাকিবুল ইসলাম আসিফ।

স্থানীয় সূত্র জানায়, সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করছেন তিনি।

রাকিবুল ইসলাম আসিফ সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে এলাকায় তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে রাকিবুল ইসলাম আসিফ বলেন,
“ছোটবেলা থেকেই আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আফরোজা খানম রিতা আপা সবসময় নেতাকর্মীদের দুঃসময়ে পাশে ছিলেন। তিনি মানিকগঞ্জের গর্ব।”

আসিফ আরও বলেন, “আফরোজা খানম রিতা আপা সংসদে গেলে মানিকগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় যোগ্য প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট দেওয়ার এটাই উপযুক্ত সময়।”

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাটুরিয়া উপজেলায় ধানের শীষের পক্ষে প্রচার তৎপরতা বাড়ছে। বিশেষ করে ছাত্র ও তরুণ ভোটারদের মধ্যে এই প্রচারণা উল্লেখযোগ্য প্রভাব ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়াসহ মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠ দিন দিন আরও সরগরম হয়ে উঠছে।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ৮ ফেব্রুয়ারি ২০২৬।

আরো পড়ুুন